মৌলভীবাজার প্রতিনিধি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক ভারতে পালিয়ে যাচ্ছেন, এমন সংবাদে মৌলভীবাজারের জুড়ী উপজেলাজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে স্থানীয় জনতা, পুলিশ ও শিক্ষার্থীরা।
জানা যায়, সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে শুরু করে জাহাঙ্গীর কবির নানক জুড়ী শহরের একটি বাসায় অবস্থান করছেন। সেখান থেকে তিনি ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। এর পরই তল্লাশি অভিযানে নামে পুলিশ। এ সময় স্থানীয় হাজারো জনতা সীমান্ত এলাকায় অবস্থান করতে শুরু করে।
স্থানীয় সাংবাদিক ইমরানুল ইসলাম সাংবাদিকদের বলেন, “দুপুরে আমরা খবর পাই জুড়ী শহরের গরুর বাজার এলাকার ‘ঢাকা ইলেকট্রনিকস’-এর মালিক সাজিদের বাসায় অবস্থান করছেন জাহাঙ্গীর কবির নানক। এই সংবাদ প্রচার হওয়ার পর আমরা সেখানে খোঁজ নিই। পুলিশও তল্লাশি চালায় কিন্তু তাকে পাওয়া যায়নি।”
বিকেল সাড়ে ৫টার দিকে ইমরানুল ইসলাম বলেন, জুড়ীর ফুলতলা ইউনিয়নের বটুলি সীমান্ত এলাকায় পুলিশ এবং স্থানীয় জনতা অবস্থান করে তল্লাশি করছে। তবে এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। অভিযানে উপস্থিত আছেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।
এ বিষয়ে জানতে চাইলে বাসার মালিক সাজিদ জানান, তার বাসায় যিনি আসছেন তিনি জাহাঙ্গীর কবির নানক নন। তিনি সাজিদের মামাশ্বশুর। উনার নাম জাহাঙ্গীর হওয়ায় মানুষের মাঝে ভুল বার্তা ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘তাকে খুঁজে পেলে আপনি জানতে পারতেন। যেহেতু খুঁজে পাওয়া যায়নি তাই খবরটি বলা যায় ভুয়া।’

এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) নির্যাতনের তথ্য পাওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
৬ ঘণ্টা আগে
শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আয়োজিত চিকিৎসক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
৬ ঘণ্টা আগে
শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী আত্মসমর্পণ না করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
৭ ঘণ্টা আগে
দেশে সাড়ে ছয় বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রায় ৩০ হাজার মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে ১৫ হাজার ৭১২ জন নিহত এবং ১৪ হাজার ১৪৩ জন আহত হয়েছেন। ২০২০ থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে