গোপালগঞ্জে পুলিশের মামলায় আসামি ৪৭৫

ডেস্ক, রাজনীতি ডটকম
রণক্ষেত্র গোপালগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি রয়েছে। তা সত্ত্বেও হামলাকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইট-পাটকেল নিক্ষেপ অব্যাহত রেখেছে। ছবি: ফোকাস বাংলা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ও গাড়িবহরে হামলার ঘটনায় বাদী হয়ে মামলা করেছে পুলিশ।

সন্ত্রাসবিরোধী আইনে ৭৫ জনের নাম উল্লেখ করে এ মামলা করে পুলিশ। এতে অজ্ঞাতনামা আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান মামলার তথ্য নিশ্চিত করেন।

এদিকে, গোপালগঞ্জে গত বুধবারের (১৬ জুলাই) সংঘাত-সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান গুলিবিদ্ধ রিকশাচালক রমজান মুন্সী (৩২)।

সহিংসতার ঘটনার পর আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বুধবার রাত ৮টা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করে সরকার। পরবর্তীতে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে আজ (শুক্রবার) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল রয়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় যৌথবাহিনীর অভিযানে প্রায় ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে তফসিল বুধবার

এর আগের দিন ইসি সচিব আখতার আহমেদ বলেন, সংরক্ষিত নারী আসনে ভোটের তফসিল আগামী তফসিল ৮ এপ্রিল ঘোষণা করা হবে।

১ ঘণ্টা আগে

সংসদে একাধিক বিল পাস

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত বিল উত্থাপনের সময় আইনমন্ত্রী বলেন, এ আইনে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায় গুম (বাধ্যতামূলক নিখোঁজ) অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, গুমের বিচার করতে সরকার বদ্ধপরিকর এবং এ আইন তার প্রতিফলন।

২ ঘণ্টা আগে

বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ

এর আগে ১ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাসসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। যদিও বাসসে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এর আগেই তিনি পদত্যাগপত্র জমা দেন।

৩ ঘণ্টা আগে

হাম ও উপসর্গে আরো ১১ মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ১১ জনসহ হাম ও উপসর্গ নিয়ে মোট ১২৮ জন মারা গেছেন। পরীক্ষায় তাদের মধ্যে ২১ জনের শরীরে হামের জীবাণু পাওয়া গেছে।

৩ ঘণ্টা আগে