নিহত ইবি শিক্ষকের শরীরে অন্তত ২০টি আঘাতের চিহ্ন: চিকিৎসক

ইবি প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ২৩: ৪২
আসমা সাদিয়া রুনা। ছবি: সংগৃহীত

কর্মচারীর ছুরিকাঘাতে নিহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের শিক্ষক আসমা সাদিয়া রুনার শরীরের বিভিন্ন স্থানে অন্তত ২০টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মরদেহের ময়নাতদন্তের পর চিকিৎসক হোসেন ইমাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘নিহত শিক্ষকের গলার নিচে আঘাতের কারণে গভীর ক্ষত হয়েছে। ধারণা করা হচ্ছে, এতেই তার মৃত্যু হয়েছে। এ ছাড়া তার বুক, পেট, হাত-পাসহ বিভিন্ন স্থানে অন্তত ২০টি আঘাতের চিহ্ন দেখা গেছে।’

এর আগে বুধবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে সমাজকল্যাণ বিভাগের ভেতরে সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা কর্মচারী ফজলুর রহমানের ছুরিকাঘাতে নিহত হন। এরপর অভিযুক্ত ওই কর্মচারী নিজের গলায়ও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিহত শিক্ষকের মরদেহের ময়নাতদন্ত করা হয়। পরে দুপুরে কুষ্টিয়া শহরের কেন্দ্রীয় পৌর গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

নিহত শিক্ষকের স্বামী কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মো. ইমতিয়াজ সুলতান আজ সকালে ইবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন— কর্মচারী ফজলুর রহমান, সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান ও সাবেক সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস।

এদিকে আসমা সাদিয়া হত্যার বিচার দাবিতে আজ সকাল ১০টার দিকে মানববন্ধন করেন ইবি শিক্ষার্থীরা। পরে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত ফজলুর রহমান লিখিতভাবে হত্যার দায় স্বীকার করেছেন। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ‘ওই কর্মচারী লিখিতভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাচ্ছে না।’

তবে নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একজন চিকিৎসক জানান— ফজলুর রহমান তার লিখিত জবানবন্দিতে দীর্ঘ ৯ মাস বেতন না হওয়া, তাকে সমাজকল্যাণ বিভাগ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করা ও তার সঙ্গে খারাপ আচরণ করাকে কারণ হিসেবে দাবি করেছেন।

মামলার আরেক আসামি শিক্ষক হাবিবুর রহমান বলেন, ‘আসমা সাদিয়া আমাদের বিভাগে ৮ বছর ধরে আছেন। আর আমি মাত্র দেড় বছর। আমার নাম এসে থাকলে কিছু বলার নেই। সুষ্ঠু তদন্তে সত্য বেরিয়ে আসবে।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

১ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে