ঢামেকে সেনা গোয়েন্দা পরিচয়ে প্রতারণাকারী আটক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রোববার রাতে ঢামেক হাসপাতালে সেনা সদস্য পরিচয় দিয়ে প্রতারণায় জড়িত মো. সোহেলকে গ্রেপ্তার করেন আনসার সদস্যরা। ছবি: বাসস

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. সোহেল (২১) নামে সেনা গোয়েন্দা সদস্য পরিচয় দেওয়া এক প্রতারণাকারীকে আটক করেছেন সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা। সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে হাসপাতালের রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি। তার কাছে নগদ পাঁচ হাজার টাকা ও একটি মোবাইল ফোন সেট পাওয়া গেছে।

রোববার (৩০ নভেম্বর) রাতে ঢামেক হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলার ২১২ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

আনসারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোহেল গত শনিবার (২৯ নভেম্বর) নতুন ভবনের ৭০২ নম্বর ওয়ার্ডে হাসপাতালের ক্লিনার রমিজ মিয়ার কাছ থেকে সেনা গোয়েন্দা পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন হাতিয়ে নেন। রোববার নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডের এক রোগীর স্বজনের কাছ থেকে একই পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে তিন হাজার টাকা নেন তিনি।

রোববার পুরাতন ভবনের ২১২ নম্বর ওয়ার্ডে হাসপাতালে রোগীর জন্য রক্ত দিতে আসা এক স্বজনের কাছ থেকে সেনাবাহিনীর গোয়েন্দা শাখার সদস্য পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন ও টাকা হাতিয়ে নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করেন কর্মরত মনিটরিং মাঠ কর্মীরা।

আটক সোহেলকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি সিলেট সেনানিবাসের ১৭ এফআইইউতে কিছুদিন ধুপি হিসাবে কাজ করেন। পরে শৃঙ্খলাজনিত কারণে তাকে চাকরিচ্যুত করা হয়। এরপর থেকে ভুয়া সেনা পরিচয়পত্র তৈরি করে তা দিয়ে বিভিন্ন জায়গায় প্রতারণা শুরু করেন তিনি।

আনসার সদস্যরা জানান, সোহেলকে আটক করে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। বাসস।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এক দিনে হাম ও উপসর্গ নিয়ে ১২ মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫৪ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৭৪ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ ৫ এপ্রিল (সকাল ৮টা) পর্যন্ত সারা দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৯ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭০ জন।

২ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানাল বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সাময়িক বিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ; যা এই অঞ্চলে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে একটি উৎসাহব্যাঞ্জক অগ্রগতি বলে মনে করে ঢাকা।

৩ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি সরকার দলীয় এমপির

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহোদর প্রয়াত আরাফাত রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য মুজিবুর রহমান। তিনি একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ারও মুক্তিযোদ্ধার স্বীকৃতি চেয়েছেন।

৩ ঘণ্টা আগে

সংরক্ষিত আসনে রাজপথের ত্যাগীরা অগ্রাধিকার পাবে: চিফ হুইপ

চিফ হুইপ জানান, নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, ‘আমরা চাই নারীরা আরও বেশি করে সংসদে আসুক। এতে গণতন্ত্র শক্তিশালী হবে এবং নারীর ক্ষমতায়ন ত্বরান্বিত হবে।’

৩ ঘণ্টা আগে