জুলাই-আগস্ট গণহত্যায় জড়িতদের গ্রেফতারে সরকার বদ্ধপরিকর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
স্বরাষ্ট্র উপদেষ্টা জাাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণআন্দোলনের সময় যারা গণহত্যায় জড়িত ছিল তাদের বিচারের মুখোমুখি করতে সরকারে অবস্থান আবার তুলে ধরেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত সন্ত্রাসী ও খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। গণহত্যায় জড়িত সবাইকে গ্রেফতার করা হবে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক বিশেষ বিবৃতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছে।

বিবৃতিতে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এরই মধ্যে গণহত্যায় জড়িত অনেককে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান। এ গণহত্যায় জড়িত কেউ যেন সীমান্ত দিয়ে বা আকাশপথে পালিয়ে যেতে না পারে, সে জন্য সীমান্তে ও বিমানবন্দরগুলোতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আবার সন্ত্রাসীদের গ্রেফতার অভিযানে যেন কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতেও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশের পোলট্রিতে অ্যান্টিমাইক্রোবিয়াল আন্তর্জাতিক মানের চেয়ে বেশি— জানাল লন্ডনে গবেষণা

অ্যান্টিমাইক্রোবিয়াল মূলত এক ধরনের অণুজীবনাশক। ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাকসহ নানা ধরনের পরজীবীদের চিকিৎসায় ওষুধ হিসেবে এটি ব্যবহৃত হয়। অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাস, অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিপ্যারাসাইটিক বহুল ব্যবহৃত অ্যান্টিমাইক্রোবিয়ালের উদাহরণ।

১৪ ঘণ্টা আগে

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক: সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা কারাগারে

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাবেশে যোগদানে বাধা দিতে গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং পেপার স্প্রে ব্যবহারের মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

১৮ ঘণ্টা আগে

তথ্যচিত্রে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় আক্ষেপ রাষ্ট্রপতির

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শিত তথ্যচিত্রে জুলাই শহিদ আবু সাঈদ ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। আজ বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে

১৯ ঘণ্টা আগে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত অন্তত ১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে কয়েক দফায় পালটাপালটি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে।

২০ ঘণ্টা আগে