প্রতিবেদক, রাজনীতি ডটকম

শপথ গ্রহণের পর প্রথম কার্যদিবসে সাভারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তিনি সচিবালয়ের ১ নম্বর ভবনে অবস্থিত তার নিজ দপ্তরে পৌঁছান। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে তার রাষ্ট্র পরিচালনার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
দিনভর নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সাজ সাজ রবের মধ্য দিয়ে সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক ও সচিবদের সঙ্গে বিশেষ মতবিনিময়ের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন।
প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ করে নিতে আজ সকাল থেকেই সচিবালয় সেজেছিল নতুন সাজে। প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে এবং করিডোরজুড়ে রাখা হয়েছে সতেজ ফুলের টব। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নামফলক সরিয়ে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নামফলক বসানো হয়েছে। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুল হাতে নতুন মন্ত্রীদের বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছিলেন।
আজকের কর্মসূচির মধ্যে বিকেল ৩টায় প্রধানমন্ত্রী ১ নম্বর ভবনের তিনতলায় মন্ত্রিপরিষদ কক্ষে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠকটি মূলত পরিচিতিমূলক হলেও এখানে সরকারের অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হতে পারে বলে জানা গেছে। এরপর বিকেল ৪টায় তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিশেষ মতবিনিময় সভায় মিলিত হবেন।

কুষ্টিয়া সদর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা এক মামলায় জহির রায়হান (৩২) নামে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত জহির রায়হান সদর উপজেলার বাসিন্দা।
১০ ঘণ্টা আগে
হোলি আর্টিজান হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন।
১০ ঘণ্টা আগে
দেশে নতুন একটি থানা এবং তিনটি উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা’ নামে একটি নতুন থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, বর্তমানে নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে গেছে। কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়ার থেকেও এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ।
১২ ঘণ্টা আগে