মাঘের শেষে শৈত্যপ্রবাহের ধাক্কা ৬ জেলায়, আরও কমতে পারে তাপমাত্রা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ৩৩
শীতের সকাল

মাঘের একদম শেষ সপ্তাহে এসেও শীদের দাপট কমছে না। দেশের অন্তত ছয়টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। নিম্ন তাপমাত্রায় কাঁপছে আরও কয়েকটি জেলা। তাপমাত্রার মানচিত্র বলছে, সুনির্দিষ্টভাবে কোনো এলাকা নয়, মাঘের শেষ সপ্তাহে শীত কাঁপিয়ে দিচ্ছে সারা দেশকেই।

আবহাওয়া অধিদফতর বলছে, শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারা দেশের তাপমাত্রা আরও কমে যেতে পারে। পরবর্তী দুই দিনে গিয়ে বাড়তে পারে তাপমাত্রা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। অর্থাৎ এই জেলাগুলোর সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

এ দিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে— ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়ামস। এ ছাড়া রাজশাহীতে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, পাবনার ঈশ্বরদীতে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং নওগাঁর বদলগাছী ও দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া পঞ্চগড়ের তেঁতুলিয়া ও ফেনীতে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং নীলফামারীর সৈয়দপুর ও কুড়িগ্রামের রাজারহাটে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ১১ ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে টাঙ্গাইল, গোপালগঞ্জ, বগুড়া, রংপুর, ময়মনসিংহ, রাঙ্গামাটি, কুমিল্লা, লক্ষ্মীপুর, কুষ্টিয়া, পটুয়াখালীসহ আরও কয়েকটি জেলায়।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা বিচ্ছিন্নভাবে দুই-থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে। আগামী শুক্রবার থেকে কিছুদিন তাপমাত্রা বাড়বে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, কয়েক দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। দিনের তাপমাত্রা কিছুটা বাড়ছে, শুক্রবারও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে রাতে ও সকালে তাপমাত্রা কমে যাচ্ছে। এমন অবস্থা আরও কয়েকদিন থাকবে।

এদিকে ২৪ ঘণ্টার নিয়মিত আবহাওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সামান্য কমে যেতে পারে দিনের তাপমাত্রা।

আগামী কয়েক দিনের বর্ধিত আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল থেকে পরের কয়েকদিন দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। শেষ রাত থেকে ভোরের দিকে কুয়াশা থাকবে হালকা থেকে মাঝারি ধরনের।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এমপি হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করতে বলেছেন আদালত।

৪ ঘণ্টা আগে

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীব

৪ ঘণ্টা আগে

মিরপুরে দেয়াল ধসের ঘটনা তদন্তে কমিটি

দেয়ালটি ২০১৪ সালে নির্মাণ করা হলেও এতে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী দেওয়া হয়নি। এখানে আরসিসি করা হয়নি, শুধু ইটের ওপর গাঁথুনি দিয়ে দেয়াল করা হয়েছে। এ কারণেই আজ এই বড় দুর্ঘটনা ঘটে গেলো।

৬ ঘণ্টা আগে

এক মাসের মধ্যে দাবি পূরণের আশ্বাসে অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার

সংবাদ ব্রিফিংয়ে অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এমপি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিআরটিএ’র চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা ফুয়াদসহ বিভিন্ন নেতৃব

৬ ঘণ্টা আগে