প্রতিবেদক, রাজনীতি ডটকম

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়েছে পরবর্তী যা ২৪ ঘণ্টায় আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। ফলে দেশের ৩টি বিভাগে বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে। এটি আজ সকাল ৬টায় একই এলাকায় (৮ দশমিক ৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮২ দশমিক ৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। যা পরবর্তী সময়ে আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে বৃহস্পতিবার ও পরদিন শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এই দুইদিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তবে পরবর্তী ৭২ ঘণ্টায় সারাদেশে শেষরাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একইসঙ্গে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা পর্যালোচনায় রাত এবং দিনের তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

চিঠিতে বলা হয়েছে, বর্তমানে সরকারি দপ্তরগুলোর বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে এআই টুলের ব্যবহার ক্রমেই বাড়ছে। এসব প্রযুক্তির মাধ্যমে কাজের গতি, দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়লেও অসতর্ক ব্যবহারে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্য অননুমোদিতভাবে প্রকাশ বা তৃতীয় পক্ষের কাছে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে।
২ ঘণ্টা আগে
মিয়ানমারের রাষ্ট্রদূত এ প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং পাশাপাশি এলএনজি হিসেবেও গ্যাস সরবরাহের সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনার কথা জানান। জ্বালানিমন্ত্রীও তার এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন।
১৩ ঘণ্টা আগে
২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। এ মামলায় একই বছরের ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
১৬ ঘণ্টা আগে
উপদেষ্টা বলেন, এই জোটে যোগ দেওয়ার অর্থ এই নয় যে বাংলাদেশ ইরানকে আক্রমণ করতে যাচ্ছে। বরং জোটে বাংলাদেশ যোগ দিয়েছে হুতিদের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য। এই যোগদানকে কোনোভাবেই ইরানকে বাদ দেওয়া বা আঘাত করার জন্য দেখা ঠিক হবে না।
১৮ ঘণ্টা আগে