প্রতিবেদক, রাজনীতি ডটকম

বায়ুদূষণ রোধে অবিলম্বে নির্মল বায়ু আইন প্রণয়নসহ ৯ দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। পরিবেশ অধিদপ্তরকে দেওয়া স্মারকলিপিতে এ দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়েছে, বায়ুদূষণে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ, যা আমাদের জন্য খুবই লজ্জাজনক। বায়ুদূষণের কারণে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে পঙ্গুত্বের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সরকার দায়িত্ববান হলে এই বায়ুদূষণ রোধ করা সম্ভব।
বুধবার (২৭ মার্চ) বায়ুদূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে পরিবেশ অধিদপ্তরের অফিসে প্রদত্ত স্মারকলিপিতে এই দাবি জানানো হয়। এর আগে পরিবেশ অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাপার সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার।
বাপার পক্ষ থেকে উত্থাপিত দাবিনামায় বলা হয়, বাযুদূষণ রোধে নির্মল বায়ু আইন প্রণয়নের পাশাপাশি নির্মাণকাজের সময় নির্মাণ স্থান ঘেরাও দিয়ে রাখতে হবে এবং নির্মাণসামগ্রী পরিবহনের সময় ঢেকে নিতে হবে। শুষ্ক মৌসুমে সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, ওয়াসা ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে দূষিত শহরে প্রতিদিন পানি ছিটানোর ব্যবস্থা করতে হবে।
অবৈধ ইটভাটা বন্ধ করে উন্নত প্রযুক্তির ব্যবহার ও বিকল্প ইটের প্রচলন বাড়াতে হবে। ব্যক্তিগত গাড়ি ও ফিটনেসবিহীন গাড়ি নিয়ন্ত্রণ করতে হবে। যত্রতত্র বর্জ্য পোড়ানো বন্ধ করতে হবে। সিটি করপোরেশন, ওয়াসা, ডেসাসহ অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবা কাজ দ্রুত সম্পন্ন করতে হবে।
নগরের বিভিন্ন ব্যস্ততম স্থানে তাৎক্ষণিক বায়ুমান প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। পরিবেশ ক্যাডার সার্ভিস এবং পরিবেশ পুলিশ চালু ও পরিবেশ আদালত আরো কার্যকর করতে হবে।
স্মারকলিপিতে বলা হয়, বায়ুদূষণের দেশ হিসেবে শীর্ষে বাংলাদেশ, নগর হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। গত ১৯ মার্চ সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বিশ্বের ১৩৪টি দেশ ও অঞ্চলের প্রায় ৩০ হাজার নজরদারি স্টেশন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ তথ্য প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, ২০২৩ সালে বাংলাদেশের প্রতি ঘনমিটার বায়ুতে অতিক্ষুদ্র বস্তুকণার (পিএম ২.৫) উপস্থিতি ছিল ৭৯ দশমিক ৯ মাইক্রোগ্রাম।
এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) বেঁধে দেওয়া মানদণ্ডের চেয়ে অন্তত ১৬ গুণ বেশি। বাপা মনে করে বিশ্বের দরবারে বাঙালি জাতির জন্য এটি অত্যন্ত অপমান ও লজ্জাজনক ঘটনা। প্রয়োজনীয় পদক্ষেপ, উদ্যোগ ও যথাযথ তদারকির অভাবে দেশের বৃক্ষশোভিত বন, গ্রাম ও শহরের সবুজ এলাকাগুলো এখন নানা কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দূষণ বাড়ছে। দেশের বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ যথাযথ সংরক্ষণে যথোপযুক্ত ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় স্মারকলিপিতে।
বাপার সাধারণ সম্পাদক আলমগীর কবিরের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তৃতা করেন বাপার সহসভাপতি মহিদুল হক খান, বাপার যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার, আমিনুর রসুল, হাসান ইউসুফ খান ও হুমায়ুন কবির সুমন, আরডিআরএসের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ, মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের মহাসচিব মাহবুল হক, বাপার জাতীয় কমিটির সদস্য যথাক্রমে মো. হাফিজুল ইসলাম, হাজী শেখ আনছার আলী, শাকিল কবির, মোনছেফা তৃপ্তি ও তিতলি নাজনিন।

পূর্বাভাসে বলা হয়েছে— ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
১ ঘণ্টা আগে
উজানের ঢলে বৃদ্ধি পাওয়া তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। বর্তমানে নদীটির পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় তিস্তাপাড়ের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
১ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ ইকরাকে ‘আত্মহত্যায় প্ররোচনা’র অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীর ১০ দিনের রিমান্ড আবেদনের ওপর আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।
১ ঘণ্টা আগে
এর আগে এই ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম আই ফারুকী ও আইনজীবী নাজনীন নাহার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় গ্রেপ্তার ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল
১ ঘণ্টা আগে