স্বাভাবিক হতে শুরু করেছে আবহাওয়া, লঞ্চ চলাচল শুরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানার প্রভাব কেটে গিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে আবহাওয়া। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৯টার পর থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। এতে যাত্রীদের দুর্ভোগ কমেছে।

বরিশাল নৌ বন্দরে উপপরিচালক আব্দুল রাজ্জাক বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টা থেকে বরিশাল লঞ্চঘাট থেকে অভ্যন্তরীণ রুটগুলোতে যাত্রীবাহী নৌ চলাচল বন্ধ রাখা হয়। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৯টার পর থেকে নৌ চলাচল শুরু হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশালে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত থেকে ১ নম্বর সতর্ক সংকেতে নামিয়ে আনা হয়েছে। তবে পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।

এদিকে ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় বরিশাল জেলার ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল। এছাড়া ত্রাণকাজ পরিচালনার জন্য ১২ লাখ ২৬ হাজার টাকা নগদ অর্থ, শিশু খাদ্যের জন্য ৫ লাখ এবং গো খাদ্যের জন্য ৫ লাখ টাকা রাখা হয়। মজুত রাখা হয়েছে ৫৬৯ মেট্রিক টন চাল। তবে ঘূর্ণিঝড় ডানা ভারতের উড়িশার দিকে চলে যাওয়ায় বাংলাদেশে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত অন্তত ১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে কয়েক দফায় পালটাপালটি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে।

২০ ঘণ্টা আগে

ঢাকায় আলিয়া মাদরাসার সামনে পুলিশের ব্যারিকেড, হল তালাবদ্ধ

এদিকে, হলে ঢুকতে না পেরে বিপাকে পড়েছেন অনেক শিক্ষার্থী। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাওহিদুল ইসলাম বলেন, মঙ্গলবারের সংঘর্ষের সময় তিনি হল ছেড়ে বেরিয়ে যান।

১ দিন আগে

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টার পরিস্থিতি কেমন ছিল

শহিদ মিনারের সমাবেশে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছিলেন, ‘এ সরকারের কোনোভাবেই আর এক মিনিট ক্ষমতায় থাকার অধিকার নেই। শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না; বরং খুন, লুটপাট, দুর্নীতি এদেশে হয়েছে তার বিচার হতে হবে। আমরা পদত্যাগ দিয়ে তাকে এক্সিট রুট দিতে চাই না। তাকে পদত্যাগও করতে হবে, বিচা

১ দিন আগে

তথ্যচিত্রে অসঙ্গতির অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল

বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা দ্রুত মঞ্চের সামনে অবস্থান নেন।

১ দিন আগে