ঢাকায় আলিয়া মাদরাসার সামনে পুলিশের ব্যারিকেড, হল তালাবদ্ধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১৫: ১১
হলে ঢুকতে না পেরে বিপাকে পড়েছেন অনেক শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

রাজধানীর বকশীবাজারে সরকারি মাদরাসা-ই-আলিয়ার আল্লামা কাশগরী (রহ.) হলে প্রবেশ করতে পারছেন না কেউই। তালাবদ্ধ হলের প্রবেশমুখে আছে পুলিশের ব্যারিকেড।

বুধবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে হলের প্রবেশমুখে ব্যারিকেড দেয় পুলিশ। পুলিশ বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থে এই ব্যারিকেড দেওয়া হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেই ব্যারিকেড বহাল ছিল।

এদিকে, হলে ঢুকতে না পেরে বিপাকে পড়েছেন অনেক শিক্ষার্থী। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাওহিদুল ইসলাম বলেন, মঙ্গলবারের সংঘর্ষের সময় তিনি হল ছেড়ে বেরিয়ে যান। এরপর আর ভেতরে ফিরতে পারেননি। বৃহস্পতিবার তার হাদিস বিভাগের ফাইনাল পরীক্ষা থাকলেও প্রয়োজনীয় বইপত্র ও অন্যান্য জিনিসপত্র আনতে পুলিশ তাকে হলে প্রবেশ করতে দিচ্ছে না বলে অভিযোগ করেন।

গতকাল মঙ্গলবার বিকেলে আলিয়া মাদরাসার সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হলের কক্ষের নিয়ন্ত্রণ নিয়ে শুরু হওয়া উত্তেজনা বিকেলে সংঘর্ষে রূপ নেয়। পরে সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা হলে প্রবেশ করেন।

এ সময় শিবিরের নিয়ন্ত্রণে থাকা কক্ষগুলো ভাঙচুর এবং সাধারণ শিক্ষার্থীদের বের করে দিয়ে হলের ফটকে তালা লাগানোর অভিযোগ ওঠে। তবে ছাত্রদলের অভিযোগ, ভাঙচুর চালিয়েছে শিবিরের নেতাকর্মীরাই। এ বিষয়ে আলিয়া মাদরাসা শাখা ছাত্রশিবিরের সভাপতি আবদুল আলিম দাবি করেন, তারা হল ছেড়ে যাওয়ার পর ছাত্রদল ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালিয়েছে। নিজেদের কক্ষ নিজেরাই ভাঙচুর করার প্রশ্নই ওঠে না।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

২ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

২ ঘণ্টা আগে

পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার ইউনিট গঠনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

২ ঘণ্টা আগে

সিলেটে শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর যান হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

২ ঘণ্টা আগে
Advertisement