যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রসহ ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ট্রাকের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থীসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— ভাসানটেক সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খায়রুল হোসেন কামরুল (২০) এবং মোটরসাইকেল ব্যবসায়ী মো. ইয়াসিন (২৭)। দুর্ঘটনার সময় তারা একই মোটরসাইকেলে ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, শনির আখড়া এলাকা দিয়ে যাওয়ার সময় একটি মুরগিবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

হাসপাতালের চিকিৎসক রাত ১১টার দিকে খায়রুলকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে ইয়াসিনের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

অন্যদিকে রাজধানী ও আশপাশের এলাকার আবহাওয়াও পুরোপুরি শুষ্ক থাকবে না বলে আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

৮ ঘণ্টা আগে

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে আরেক মামলায় গ্রেপ্তারের আবেদন

আট মামলায় গ্রেপ্তার থাকা খায়রুল হক দুদিন আগে গত মঙ্গলবার (৩০ জুন) শেষ মামলাটিতেও জামিন পেয়েছিলেন। ওই তিন তার আইনজীবীরা জানান, এর ফলে তার মুক্তিতে বাধা নেই। দুদিন পরই পুলিশ তাকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করল।

২০ ঘণ্টা আগে

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতার বৈধতা নিয়ে রায় ৯ জুলাই

আইনজীবীরা জানান, খেলাপি ঋণ থাকার অভিযোগে নির্বাচন কমিশন ফটিকছড়ি আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে। পরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন সারোয়ার। হাইকোর্ট নির্বাচন কমিশনের ওই আদেশ স্থগিত করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেন।

২০ ঘণ্টা আগে

মেডআইর সঙ্গে সমঝোতা, ঘরে বসেই চিকিৎসাসেবা পাবেন ডিআরইউ সদস্যরা

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও মেডআই বাংলাদেশ লিমিটেড (মেডআই)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এর ফলে ডিআরইউর সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা ঘরে বসেই মেডআই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

২১ ঘণ্টা আগে