প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশজুড়ে গত মঙ্গলবার দিবাগত রাত থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানে নেমেছে যৌথ বাহিনী। এরই ধারাবাহিকতায় রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে পুলিশের বেল্ট, শর্টগান এবং গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-২ মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩টি শটগান ও ৯৮টি গুলি উদ্ধার হয়। এ ছাড়া পুলিশের ১টি বেল্ট উদ্ধার হয়।
পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, পুলিশের লুট হওয়া সব ধরনের অস্ত্র এবং লাইসেন্স নেওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
সূত্র বলছে, জোরেশোরে যৌথ অভিযান এখনো শুরু হয়নি। আজ শুক্রবার থেকে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরাল অভিযান চালাবে।
এর আগে মঙ্গলবারের মধ্যে নির্দেশনা মেনে লাইসেন্সধারীরা থানায় অস্ত্র ও গুলি জমা না দিলে পরদিন থেকেই তা অবৈধ হয়ে যাবে বলে ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে লুন্ঠিত অস্ত্র উদ্ধার এবং লাইসেন্সধারীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে বলে জানানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিন বৃহস্পতিবার ৩১টি বিল পাস হয়। বিলগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও মন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী উত্থাপন করেন। অন্যদিকে সুপ্রিম কোর্ট সচিবালয় ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত অন্তর্বর্তী সরকারের জারি করা তিনটি অধ্যাদেশ বাতিল করেছে জাতীয় সংসদ।
৪ ঘণ্টা আগে
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ছয়টার কিছু আগে বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন।
৫ ঘণ্টা আগে
বাংলা নববর্ষ ১৪৩৩ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারোসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর নববর্ষ উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার। এ উপলক্ষ্যে সব ধরনের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশনাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে