প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগ সরকারের সময় কথিত ‘আয়নাঘরে’ বিরোধী নেতাকর্মীদের নির্যাতনের প্রসঙ্গ টেনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ‘ইলেকট্রিক শক’ দেওয়ার দাবি তুলেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু।
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
কথিত ‘আয়নাঘর’-এর প্রসঙ্গ টেনে বিএনপির এই সংসদ সদস্য বলেন, সম্প্রতি তিনি এমন একটি স্থান দেখেছেন, যেখানে একটি বিশেষ চেয়ারে বিরোধী দলের নেতাদের ‘ইলেকট্রিক শক’ দেওয়া হতো বলে অভিযোগ রয়েছে।
বক্তব্যের একপর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে সময় শেষ হওয়ার কথা জানিয়ে সংক্ষিপ্ত করতে বলেন। পরে তার অনুরোধে আরও দুই মিনিট সময় দেওয়া হয়।
অতিরিক্ত সময় পেয়ে রেহানা বলেন, ‘যে চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো, আমার দাবি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসিয়ে-শুইয়ে শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দিতে হবে।’
বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনৈক্যের সুযোগ তৈরি হলে সাবেক প্রধানমন্ত্রী ফিরে আসতে পারেন এবং তখন আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠতে পারে।
বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি প্রস্তাবিত বাজেটের প্রতি সমর্থন জানান। একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডে ‘সার্জিক্যাল অপারেশন’ প্রয়োজন বলে মন্তব্য করেন।
এ ছাড়া ব্যাংক খাত থেকে অর্থ লুটের অভিযোগে অভিযুক্তদের সম্পদ নিলামে বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি ফেনীতে মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, ফ্লাইওভার নির্মাণ, গ্যাস সংযোগ, এলপিজির দাম কমানো এবং দ্রুত ফ্যামিলি কার্ড কর্মসূচি চালুরও আহ্বান জানান বিএনপির এই সংসদ সদস্য।
রাজনীতি/আরআইআর

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মর্যাদা, বিনিয়োগ সম্ভাবনা এবং জলবায়ু কর্মপরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ
৭ ঘণ্টা আগে
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে নির্মিত। ভিডিওতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে।
৮ ঘণ্টা আগে
আন্তর্জাতিক চক্ষুরোগসেবা প্রদানকারী সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল এবং অস্ট্রেলিয়াভিত্তিক ‘সোস্যাল হেল্প এন্ডেভার ফর বাংলাদেশ (সেবা)’-এর সহযোগী সংগঠন ‘অল্টারনেটিভ অ্যাপ্রোচ’-এর ব্যবস্থাপনায় পরিচালিত সেবা স্বাস্থ্যকেন্দ্রের যৌথ উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
৮ ঘণ্টা আগে
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭ জনের বিরুদ্ধে মেঘনা-গোমতী সেতুতে টোল আদায়ে দুর্নীতির অভিযোগে দায়ের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২০ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।
৯ ঘণ্টা আগে