প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নকে ছানিমুক্ত করার লক্ষ্যে ‘ছানি-মুক্ত কৈলাইল কর্মসূচি’র উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ জুন) কৈলাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় পর্যায়ের পরিকল্পনা সভার মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এই কর্মসূচির আওতায় নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের সব ছানি রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচারের মাধ্যমে ছানিমুক্ত করা হবে। আন্তর্জাতিক চক্ষুরোগসেবা প্রদানকারী সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল এবং অস্ট্রেলিয়াভিত্তিক ‘সোস্যাল হেল্প এন্ডেভার ফর বাংলাদেশ (সেবা)’-এর সহযোগী সংগঠন ‘অল্টারনেটিভ অ্যাপ্রোচ’-এর ব্যবস্থাপনায় পরিচালিত সেবা স্বাস্থ্যকেন্দ্রের যৌথ উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে কৈলাইল ইউনিয়নে চক্ষু শিবির আয়োজন করা হবে। এসব শিবিরের মাধ্যমে অস্ত্রোপচারের উপযোগী ছানি রোগীদের শনাক্ত ও নিবন্ধন করা হবে।
অল্টারনেটিভ অ্যাপ্রোচের সহ-সভাপতি মোহাম্মদ জাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠিত পরিকল্পনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষুরোগ বিভাগের সাবেক প্রধান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডা. মোস্তাক আহাম্মদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সেবার কার্যনির্বাহী সদস্য এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শরীফ আস্-সাবের। তিনি কর্মসূচিতে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সেবার পৃষ্ঠপোষক, পিএনএস গ্রুপের চেয়ারম্যান ও সমাজসেবী কামরুল চৌধুরি এবং সেবা ও অল্টারনেটিভ অ্যাপ্রোচের সভাপতি ডা. আহমেদ শরীফ শুভ।
পরে উপস্থিত জনপ্রতিনিধিদের অংশগ্রহণে কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনটি সঞ্চালনা করেন অরবিস ইন্টারন্যাশনালের সহযোগী পরিচালক ইকবাল হোসেন। সভা শেষে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচি গ্রহণের জন্য সন্তোষ প্রকাশ করেন এবং এর সফল বাস্তবায়নে সার্বিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
১ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর যান হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইলিশ সম্পদ উন্নয়নসংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ বাস্তবায়ন এবং প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধের সময় নির্ধারণ নিয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদম
২ ঘণ্টা আগে
গত সাত মাসে দেশে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি— প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহাদী আমিনের এমন বক্তব্যের সঙ্গে একমত নন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি— এমন দাবি করার মতো তথ্
২ ঘণ্টা আগে