ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলা গান এবার জায়গা করে নিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতেও। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ফেসবুক পেজে প্রকাশিত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর নিয়ে তৈরি একটি ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে হাবিব ওয়াহিদের গাওয়া জনপ্রিয় গান ‘মহা জাদু’। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
লোকগানকে আধুনিক রিমিক্সের মাধ্যমে নতুনভাবে উপস্থাপনে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের দক্ষতা দীর্ঘদিন ধরেই প্রশংসিত। গত বছর কোক স্টুডিও বাংলার মঞ্চে প্রকাশিত তার গাওয়া ‘মহা জাদু’ গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে প্রকাশের এক বছরের মধ্যেই গানটি এবার নতুন এক কারণে আলোচনায় এসেছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে নির্মিত। ভিডিওতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে। এর পটভূমিতে বাংলা ভাষার একটি গান ব্যবহৃত হওয়ায় বিষয়টি বাংলাদেশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নজর কাড়ে।
ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক ব্যবহারকারী মন্তব্য করেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলা গান ও বাংলাদেশের সংস্কৃতির উপস্থিতি ক্রমেই আরও দৃশ্যমান হয়ে উঠছে।
সংগীতপ্রেমীদের অনেকে বিদেশি কোনো রাষ্ট্রপ্রধানের ভেরিফায়েড ও অফিশিয়াল প্ল্যাটফর্মে বাংলা গানের ব্যবহারকে সাংস্কৃতিক স্বীকৃতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখছেন। তাদের মতে, এটি শুধু একটি গান ব্যবহারের ঘটনা নয়; বরং বাংলাদেশের সংগীত ও সংস্কৃতির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতারও প্রতিফলন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সম্প্রতি কুয়ালালামপুর সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম রাষ্ট্রীয় সফর। সফরকালে দুই নেতার বৈঠকে শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সেই সফরের আনুষ্ঠানিক ভিডিওতে ‘মহা জাদু’ গানটি ব্যবহৃত হওয়ায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন অনেকেই।
প্রসঙ্গত, ‘মহা জাদু’ কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের ষষ্ঠ গান। বাউল সাধক দুরবীন শাহের শিষ্য গীতিকবি খোয়াজ মিয়ার লেখা এই গানটিতে হাবিব ওয়াহিদের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তাজিক শিল্পী মেহরনিগরি রুস্তম। বাংলার আধ্যাত্মিক লোকধারা ও ফারসি কাব্যিক আবহের সংমিশ্রণে নির্মিত গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের প্রশংসা কুড়ায়।

প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোয় বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। আর ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন ৫০ শতাংশ। এই অর্থ গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।
১ দিন আগে
এআই নিয়ে মানুষের উদ্বেগ বাড়ার মধ্যেই জীববিজ্ঞান ও ওষুধবিজ্ঞানে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করছে অ্যানথ্রপিক।মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যানথ্রপিকের জীবনবিজ্ঞান বিভাগের প্রধান এরিক কডেরার-আব্রামস প্রতিষ্ঠানটির ওয়েট ল্যাব থাকার বিষয়টি নিশ্চিত করেন।
২ দিন আগে
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাজাহান ইসলাম জানান, কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সাড়ে ১০ দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
২ দিন আগে
শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি
২ দিন আগে