ত্রিপুরায় মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন ডা. প্রাণ গোপাল

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ জুন ২০২৬, ১৫: ১০
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, তিনি ভারতের ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন।

সম্প্রতি ওই কলেজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তার এই অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ডা. প্রাণ গোপাল দত্ত একটি আধুনিক শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে লেকচার দিচ্ছেন। তার পেছনে থাকা ডিজিটাল বোর্ডে চিকিৎসা বিজ্ঞান-সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদর্শিত হচ্ছিল এবং শ্রেণিকক্ষে উপস্থিত শিক্ষার্থীরা অত্যন্ত মনোযোগ দিয়ে তার ক্লাস শুনছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি টনসিল বা নাক-কান-গলার (ইএনটি) চিকিৎসা সংক্রান্ত কোনো একটি বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করছিলেন।

আজ শনিবার (২৭ জুন) ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের একজন স্টাফ নার্স টেলিফোনে জানান, বাংলাদেশি প্রখ্যাত চিকিৎসক ডা. প্রাণ গোপাল দত্ত তাদের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন। তবে তিনি এখানে ঠিক কতদিন ধরে কাজ করছেন বা যুক্ত আছেন, সে বিষয়ে ওই নার্স সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বহু মন্ত্রী, এমপি ও শীর্ষ নেতাদের মতো ডা. প্রাণ গোপাল দত্তও আত্মগোপনে চলে যান। পরবর্তীতে দেশে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়েরের খবর পাওয়া যায়। দীর্ঘদিন ধরে তার অবস্থান সম্পর্কে কোনো সঠিক তথ্য না থাকলেও, ত্রিপুরার এই মেডিকেল কলেজের ভিডিওটি সামনে আসার পর স্পষ্ট হলো যে তিনি বর্তমানে ভারতেই অবস্থান করছেন।

উল্লেখ্য, প্রখ্যাত নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. প্রাণ গোপাল দত্ত ২০১২ সালে চিকিৎসা শাস্ত্রে বিশেষ অবদানের জন্য দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'স্বাধীনতা পদক' লাভ করেছিলেন। পরবর্তীতে তিনি রাজনীতিতে সরাসরি সক্রিয় হন এবং কুমিল্লা-৭ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীদের অধিকাংশ যখন পলাতক বা কারাবন্দী, তখন ভারতে ডা. প্রাণ গোপাল দত্তের এই নতুন পেশাগত জীবনের ভিডিওটি বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রাজনীতি/এসআর

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কমবে না গরম

বৃষ্টিপাতের এই পূর্বাভাসের মধ্যেও দেশের ৩টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা ও যশোর জেলাসমূহের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে। তবে এই সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা র

২ ঘণ্টা আগে

তিস্তা থেকে প্রতিরক্ষা, বাণিজ্য থেকে ব্রিকস: ১৩ খাতে সহযোগিতার রূপরেখা বাংলাদেশ-চীনের

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার লক্ষ্যে অন্তত ১৩টি গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা সম্প্রসারণে একমত হয়েছে বাংলাদেশ ও চীন।

২ ঘণ্টা আগে

১৫ বছর পূর্ণ হলে এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

ইসি কর্মকর্তাদের ভাষ্য, ১৫ বছরের ব্যবধানে একজন মানুষের চেহারা, আঙুলের ছাপ এবং অন্যান্য বায়োমেট্রিক তথ্যের পরিবর্তন হতে পারে। কেউ কেউ অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তনও করেন। এসব কারণে পুরোনো তথ্য দিয়ে পরিচয় নিশ্চিত করতে নানা জটিলতা তৈরি হয়।

৪ ঘণ্টা আগে

ইতালির রোমে বাংলাদেশি দম্পতি ও শিশুসন্তানকে নৃশংস হত্যা

ইতালি পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে জানা গেছে, নিহতরা হলেন এক বাংলাদেশি দম্পতি ও তাদের মেয়েশিশু। তাদের সবাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই পরিবারের আরেক সদস্য গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

৫ ঘণ্টা আগে