প্রতিবেদক, রাজনীতি ডটকম

এবার আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করাসহ তিন দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ‘জুলাই যোদ্ধা’ তথা জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের আহতরা। তাদের বাকি দুই দাবি হলো— জুলাই সনদ বাস্তবায়ন ও অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা।
রোববার (১১ মে) সকালে শাহবাগে মঞ্চে অবস্থান নেন জুলাই অভ্যুত্থানে আহতরা। ‘জুলাই যোদ্ধাদের অবস্থান কর্মসূচি’ শিরোনামের ব্যানার নিয়ে তারা বলছেন, তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে।
আহতরা জানান, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর পুনর্বাসন তারা কোনোভাবেই মেনে নেবেন না। অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে। আহতদের চিকিৎসা নিশ্চয়তা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুনির্দিষ্ট ঘোষণা আসতে হবে। এসব দাবি পূরণ না হলে তারা রাজপথ ছাড়বেন না।
এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও শাহবাগ মোড় মিলিয়ে তিন দিনের আন্দোলনের মুখে শনিবার রাতে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এ সিদ্ধান্তের সমালোচনা করে জুলাই যোদ্ধারা বলেন, কার্যক্রম নিষিদ্ধের নামে নাটক নয়, আইনের প্রয়োগ ঘটিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া তারা রাজপথ ছাড়বেন না।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া আলোচনাকে ‘গুঞ্জন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেছেন, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে পদত্যাগ করতে চাইলে সংবিধানে সে সুযোগ রয়েছে।
৫ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, প্রেস অ্যাক্রেডিটেশন কমিটির প্রতিটি সিদ্ধান্তে সংবিধান, প্রচলিত আইন ও বিধিবিধানের প্রতিফলন থাকতে হবে। একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শিতা, প্রজ্ঞা ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি অনুসরণের আহ্বান জানান তিনি।
৬ ঘণ্টা আগে
মন্ত্রী জানান, পরীক্ষার্থীরা এখন থেকে পূর্বঘোষিত নিয়মিত রুটিন অনুযায়ী বাকি পরীক্ষাগুলোতে অংশ নেবেন। তবে যেসব পরীক্ষা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছিল, সেগুলো পরে নতুন সময়সূচি প্রকাশ করে আবার নেওয়া হবে।
৬ ঘণ্টা আগে
গ্রেপ্তার আফতাব মজুমদার জয় চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি খুলশী থানার ওয়ারল্যাস মুরগী ফার্ম এলাকার বাসিন্দা।
৭ ঘণ্টা আগে