প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে তৃতীয় দিনে জমা পড়েছে আরো ১৩১টি আপিলের আবেদন। বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশনে এসব আবেদনপত্র জমা দেওয়া হয়।
এ নিয়ে তিন দিনে আপিল আবেদনের সংখ্যা দাঁড়াল ২৯৫। ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
এবার নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী হতে আড়াই হাজারেরও বেশি মনোনয়নপত্র জমা পড়ে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং অফিসাররা। এতে এখন পর্যন্ত বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জনে।
গত সোমবার থেকে এই আপিল আবেদন শুরু হয়েছে।
এর আগে প্রথম দিনে আবেদন জমা পড়ে ৪২টি। দ্বিতীয় দিনে জমা পড়ে ১২২টি আবেদন। আর আজ তৃতীয় দিন আবেদন করা হয়েছে ১৩১টিতে। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত চলবে এই আপিলের আবেদন।
তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল আবেদনের শুনানি করে নিষ্পত্তি করবে। এরপর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
২১ জানুয়ারি রিটার্নিং অফিসার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবেন এবং পরদিন ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার শুরু হবে। এরপর ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। আর ভোট হবে ১২ ফেব্রুয়ারি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌফিক আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলমকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। তার স্থলে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মোস্তাফিজুর রহমানকে বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
১৬ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী উক্ত কর্মকর্তাদের অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ১ (এক) বছর মেয়াদে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
১৬ ঘণ্টা আগে
চিঠিতে বলা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সকল পর্যায়ের কর্মকর্তাগণ নিরলস পরিশ্রম করেছেন। এ পরিশ্রমের ফলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য হয়েছে। মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচার
১৭ ঘণ্টা আগে
প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
১৮ ঘণ্টা আগে