হাইকোর্টের আদেশ স্থগিত, এনটিআরসিএর নিয়োগ পরীক্ষায় বাধা নেই

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে আগামী ১৮ এপ্রিল পরীক্ষা আয়োজনে কোনো বাধা নেই।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন।

এর আগে বুধবার নিয়োগ নীতিমালা-সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ১১৪ জন প্রার্থীর করা রিটের পরিপ্রেক্ষিতে নিয়োগ পরীক্ষা স্থগিত করেন হাইকোর্ট। আজ দুপুরে শুনানির সময় রিটকারীদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

এর আগে রিটকারীদের আইনজীবী হুমায়ুন কবির বুলবুল সাংবাদিকদের জানিয়েছিলেন, দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ১১৪ জন আবেদনকারীর করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বুধবার পরীক্ষা স্থগিতের আদেশ দেন।

তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাইকোর্টের ওই আদেশ স্থগিত করলেন। আজ রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার বাহার রুমি, নূর মোহাম্মদ আজমী ও মেহেদী হাসান।

এর আগে গত ২৯ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে সারা দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের ১৩ হাজার ৫৫৯টি পদের জন্য আবেদন আহ্বান করা হয়।

প্রাথমিকভাবে প্রার্থীদের ১০ থেকে ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক ছিল। তবে স্কুল ও কলেজের ক্ষেত্রে আবেদন জমা দেওয়ার ১৯ দিন পর এবং ভোকেশনাল, বিজনেস ম্যানেজমেন্ট, প্রযুক্তি, ডিপ্লোমা ও মাদ্রাসা শিক্ষা খাতে ২৫ দিন পর জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় পরিবর্তন আনা হয়।

সংশোধিত নীতিমালা অনুযায়ী, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের সব পদের জন্য ন্যূনতম ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা নির্ধারণ করা হয়, যা তার মক্কেলদের ক্ষতিগ্রস্ত করেছে বলে জানান রিটকারীদের আইনজীবী হুমায়ুন কবির।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

২ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

৩ ঘণ্টা আগে

পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার ইউনিট গঠনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

৩ ঘণ্টা আগে

সিলেটে শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর যান হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

৩ ঘণ্টা আগে
Advertisement