ইসলামী ব্যাংক খুলনা, যশোর জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: প্রেস বিজ্ঞপ্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর খুলনা ও যশোর জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ব্যাংকের খুলনা জোনাল অফিসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (৩০ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ সাঈদ উল্লাহ।

যশোর জোনের প্রধান মো. শফিউল আজমের সভাপতিত্বে সম্মেলনে ধন্যবাদ জ্ঞাপন করেন খুলনা জোনের প্রধান মুহাম্মদ কামরুল বারী ইমামী। এতে উভয় জোনের অধীন শাখাসমূহের প্রধান, নির্বাহী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশে ফিরলে শেখ হাসিনার ন্যায়বিচার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে। তবে এর অর্থ কোনো বিশেষ সুবিধা দেওয়া নয়, বরং তার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

৪ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাবির ভিসি চত্বরে শিক্ষার্থীরা, পুলিশের বাধা

এ দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এক ঘণ্টা অবরোধ করেন। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান। ভিসি চত্বরের সামনে বেলা সোয়া একটার দিকে পুলিশ তাদের সরিয়ে দেয়। শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিয়েছেন। সেখানে পুলিশও অবস্থান করছে।

৪ ঘণ্টা আগে

বরিশাল শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, বিগত কয়েক বছরের তুলনায় চলতি বছরের পরীক্ষার প্রশ্নপত্র অত্যাধিক কঠিন করা হয়েছে। এমনকি অনেক প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসেছে বলেও দাবি করেন তারা।

৪ ঘণ্টা আগে

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবেন তরুণ উদ্যোক্তারা: প্রধানমন্ত্রী

৪ ঘণ্টা আগে