বিজ্ঞপ্তি

বসুন্ধরা স্পোর্টস সিটিতে অবস্থিত অত্যাধুনিক গোল্ড’স জিম শনিবার দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলায় পরিণত হয়। যুবসমাজ ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে ‘ডিনার উইথ দ্য স্টারস’ শীর্ষক একটি নেটওয়ার্কিং ইভেন্টের আয়োজন করে গোল্ড’স জিম বাংলাদেশ।
বসুন্ধরা স্পোর্টস সিটির গোল্ড’স জিমের পুলসাইডে আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক কনটেন্ট ক্রিয়েটর ও ফিটনেস সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় গোল্ড’স জিম বাংলাদেশ ও কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
নিত্যদিন শুটিং ও ভিডিও নির্মাণে ব্যস্ত কনটেন্ট ক্রিয়েটরদের শারীরিক ফিটনেস ও মানসিক সুস্থতা বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ। আয়োজকরা জানান, এই প্রয়োজন বিবেচনায় রেখেই কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে উদ্যোগ নেওয়া হয়েছে। শারীরিক সুস্থতা কর্মদক্ষতা বাড়ায়—এই বার্তা ছড়িয়ে দিতেই এমন আয়োজন।
গত বছরের মে মাসে যাত্রা শুরু করা গোল্ড’স জিম বাংলাদেশ বর্তমানে দেশের সবচেয়ে বড় ও পরিপূর্ণ জিম সেন্টার হিসেবে পরিচিত। এখানে রয়েছে ওয়ার্কআউট সেন্টার, কার্ডিও জোন, ক্রায়ো থেরাপি, কোল্ড প্লাঞ্জ, জাকুজি পুল, হিমালয়ান সল্ট বাথসহ নারী ও পুরুষদের জন্য আলাদা দুটি সুইমিং পুল। আধুনিক ও উন্নতমানের সরঞ্জামের সমন্বয়ে নির্মিত এই জিমটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে।
ইতালির বিখ্যাত প্রতিষ্ঠান টেকনোজিম থেকে আমদানি করা সর্বাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে এই জিমে। আয়োজকদের তথ্য অনুযায়ী, একসঙ্গে প্রায় ৮০০ জন সদস্য এখানে ওয়ার্কআউট করতে পারবেন। আয়তন ও সুযোগ-সুবিধার দিক থেকে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ জিম সেন্টার।
তিনটি ফ্লোরে বিভক্ত এই জিমের নিচতলায় রয়েছে অভ্যর্থনা কক্ষ ও ক্যাফেটেরিয়া, পাশে ১০০ মিটার দীর্ঘ সুইমিং পুল। দ্বিতীয় তলাটি নারীদের জন্য নির্ধারিত, তৃতীয় তলায় কার্ডিও জোন এবং চতুর্থ তলায় ট্রেনিং জোন—যেখানে রয়েছে স্কোয়াট র্যাক, অলিম্পিক বারবেল, ডাম্বেল, রানিং মেশিনসহ নানা আধুনিক সরঞ্জাম। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে হিমালয়ান সল্ট বাথ, যা শ্বাসকষ্টজনিত সমস্যায় উপকারী বলে জানান সংশ্লিষ্টরা।
২১ জন দক্ষ ট্রেইনারের তত্ত্বাবধানে পরিচালিত এই জিম সেন্টারে উন্নতমানের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান আয়োজকরা।
বৃহৎ এই জিম দেখে মুগ্ধ প্রতিক্রিয়া জানান কনটেন্ট ক্রিয়েটর সানজিদা রহমান। তিনি বলেন, প্রথম দেখাতেই আমি অবাক হয়েছি। এত বড় জিম, সঙ্গে সুইমিং, স্পা ও বাথ—সব এক জায়গায়। কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এটি খুবই কার্যকর হবে।
গোল্ড’স জিম বাংলাদেশের জেনারেল ম্যানেজার আনিসুল ইসলাম ববি বলেন, ট্রাভেল, ফুড, ফিটনেস, লাইফস্টাইল কিংবা মেকআপ—যে ধরনের কনটেন্টই হোক না কেন, ফিটনেস সবার জন্য জরুরি। তাই আমরা সব ধরনের কনটেন্ট ক্রিয়েটরকে যুক্ত করেছি, যাতে বিভিন্ন শ্রেণির মানুষের কাছে ফিটনেসের গুরুত্ব তুলে ধরা যায়।

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও
২ ঘণ্টা আগে
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
২ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর যান হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
২ ঘণ্টা আগে