কিংবদন্তি শিল্পী ডলি পার্টন মারা গেছেন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মার্কিন কান্ট্রি মিউজিক কিংবদন্তি, খ্যাতনামা গীতিকার ও অভিনেত্রী ডলি পার্টন। ছবি: সংগৃহীত

আমেরিকান সংগীতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান। সুরের জাদুতে বিশ্বকে মোহাচ্ছন্ন রাখা ডলি পার্টন পাড়ি জমিয়েছেন না-ফেরার দেশে। ৮০ বছর বয়সে চিরবিদায় নিলেন এই কান্ট্রি মিউজিক কিংবদন্তি, খ্যাতনামা গীতিকার ও অভিনেত্রী।

টানা দুই বছর ক্যান্সারের সঙ্গে বীরত্বপূর্ণ লড়াই শেষে যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রয়াণে সংগীতজগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে চিরবিদায় নেন এই গায়িকা ও সমাজসেবী। পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের নিয়ে ছোট পরিসরে তার শেষকৃত্য আয়োজন করা হবে।

পার্টনের মুখপাত্র মার্সেল পারিসো জানান, দীর্ঘ দিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর মারা গেছেন এই সংগীত তারকা।

সিএনএন জানায়, গত দুই বছর ধরে নিজের বিভিন্ন শারীরিক সমস্যার কথা খোলামেলাভাবেই বলছিলেন ডলি পার্টন। বিশেষ করে ২০২৫ সালের মার্চে স্বামী কার্ল ডিনের মৃত্যুর পর তিনি বেশ ভেঙে পড়েছিলেন।

টেনেসির পাহাড়ি অঞ্চলের এক দারিদ্র্যপীড়িত পরিবার থেকে উঠে এসে নিজের গায়কী, অসাধারণ গান রচনা ও অনন্য ব্যক্তিত্বের জোরে তিনি বিশ্বসংগীতে অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আমেরিকান সংগীতের ইতিহাসে ডলি পার্টন ছিলেন এমন এক বিরল ব্যক্তিত্ব, যার জনপ্রিয়তা প্রজন্ম, ভৌগোলিক সীমা এবং রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে ছিল।

সংগীতে তার হাতেখড়ি হয়েছিল গির্জায়, যেখানে তার নানা যাজক হিসেবে দায়িত্ব পালন করতেন। মাত্র ১০ বছর বয়সে তিনি স্থানীয় টেলিভিশনে গাইতে শুরু করেন এবং ১৩ বছর বয়সে বিখ্যাত ‘গ্র্যান্ড ওল ওপ্রি’-তে পারফর্ম করেন। সেখানে কিংবদন্তি শিল্পী জনি ক্যাশ তাঁকে দর্শকদের সামনে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

স্বতন্ত্র কণ্ঠ ও নিজস্ব শৈলীর জন্য পরিচিত ডলি পার্টন শত শত গান লিখেছেন। তার রচিত ও পরিবেশিত কালজয়ী গানের মধ্যে রয়েছে ‘জোলিন’, ‘কোট অব মেনি কালারস’, ‘নাইন টু ফাইভ’ এবং ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’। বিশ্বজুড়ে তার ১০০ মিলিয়নেরও বেশি রেকর্ড বিক্রি হয়েছে এবং অনলাইন প্ল্যাটফর্মে গানগুলো শতকোটি বারের বেশি শোনা হয়েছে।

১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘জোলিন’ গানটি ডলি পার্টনের ক্যারিয়ারে নতুন মোড় এনে দেয়। কান্ট্রি চার্ট ছাড়াও আন্তর্জাতিক পপ সংগীতে এটি ব্যাপক সাফল্য পায়। পরের বছর ১৯৭৪ সালে তিনি প্রকাশ করেন বিখ্যাত ব্যালাড ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’।

সংগীতের পাশাপাশি অভিনয়ের জগতেও তিনি ছিলেন সমান সফল। ১৯৮০ সালে ‘৯ টু ৫’ চলচ্চিত্রে জেন ফন্ডা ও লিলি টমলিনের সঙ্গে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা কুড়ান। সিনেমাটির শিরোনাম সংগীতের জন্যও তিনি গ্র্যামি জয় করেন। পরবর্তীতে ‘দ্য বেস্ট লিটল ভোরহাউজ ইন টেক্সাস’ এবং ‘স্টিল ম্যাগনেলিওস’-এর মতো ব্যবসাসফল চলচ্চিত্রেও তাঁকে দেখা গেছে।

ব্যবসায়ী ও সমাজসেবী হিসেবেও ডলি পার্টন তার দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। টেনেসিতে তিনি গড়ে তুলেছেন জনপ্রিয় থিম পার্ক ‘ডলিউড’, যা ওই অঞ্চলের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে।

নিজের ক্যারিয়ারে ৫৫টি গ্র্যামি মনোনয়ন এবং ১০টি পুরস্কার জয় করা পার্টন ছিলেন আমেরিকান সংগীতের ইতিহাসের অন্যতম সম্মানিত নারী শিল্পী। ২০২২ সালে তাঁকে ‘রক অ্যান্ড রোল হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত করা হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

পবিত্র এ দিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও মহানবী (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা সভাসহ বিশেষ কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

৪ ঘণ্টা আগে

মহানবির (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতি বলেন, মহান আল্লাহ মহানবি (সা.)-কে পৃথিবীতে পাঠান ‘সমগ্র জগতের জন্য রহমত’ হিসেবে। মানবমুক্তির এই দিশারি তার অনুপম চরিত্র, মহান আল্লাহর প্রতি অবিচল আনুগত্য এবং ন্যায়, শান্তি ও কল্যাণের চিরন্তন আদর্শ প্রতিষ্ঠার জন্য সর্বশ্রেষ্ঠ মহামানবের অনন্য মর্যাদায় অধিষ্ঠিত। তার জীবন ও আদর্শ চিরকাল মানবজ

১৪ ঘণ্টা আগে

রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সাক্ষাতে তিন বাহিনীর প্রধান নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একইসঙ্গে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিক-নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।

১৪ ঘণ্টা আগে

প্রতারণার মামলায় গ্রেপ্তার বিদিশা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ জানিয়েছেন, ২০০৮ সালে বিদিশা সিদ্দিকের নামে প্রতারণার একটি মামলা হয়েছিল। বিচারিক কার্যক্রম শেষে ওই মামলায় আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন। আদালত থেকে তার নামে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তা

১৫ ঘণ্টা আগে