ঠাকুরগাঁওয়ে ৩ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঠাকুরগাঁওয়ে ৩ দশমিক ৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া অফিস সহকারী গোলাম মোস্তফা জানান, সকাল ৮টা ৩৪ মিনিটে ৩ দশমিক ৪ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকা থেকে ৩৩১ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল।

ভূমিকম্পটির মাত্রা কম হলেও অগভীর উৎপত্তিস্থল হওয়ার কারণে স্থানীয় বাসিন্দারা বেশ শক্তিশালী ঝাঁকুনি অনুভব করেছেন। বিশেষ করে জেলার পীরগঞ্জ ও রানীশংকৈল এলাকার মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন।

ভলকানো ডিসকভারি প্রাথমিকভাবে বেশিরভাগ মানুষের এটি অনুভব না করার কথা জানালেও, ঠাকুরগাঁওয়ের বাসিন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় ধরনের কম্পন অনুভূত হওয়ার কথা জানিয়েছেন। উল্লেখ্য, এর আগে গত ৫ জানুয়ারি সিলেটেও একই ধরণের কম্পন অনুভূত হয়েছিল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

অন্যদিকে রাজধানী ও আশপাশের এলাকার আবহাওয়াও পুরোপুরি শুষ্ক থাকবে না বলে আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

৮ ঘণ্টা আগে

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে আরেক মামলায় গ্রেপ্তারের আবেদন

আট মামলায় গ্রেপ্তার থাকা খায়রুল হক দুদিন আগে গত মঙ্গলবার (৩০ জুন) শেষ মামলাটিতেও জামিন পেয়েছিলেন। ওই তিন তার আইনজীবীরা জানান, এর ফলে তার মুক্তিতে বাধা নেই। দুদিন পরই পুলিশ তাকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করল।

২০ ঘণ্টা আগে

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতার বৈধতা নিয়ে রায় ৯ জুলাই

আইনজীবীরা জানান, খেলাপি ঋণ থাকার অভিযোগে নির্বাচন কমিশন ফটিকছড়ি আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে। পরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন সারোয়ার। হাইকোর্ট নির্বাচন কমিশনের ওই আদেশ স্থগিত করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেন।

২০ ঘণ্টা আগে

মেডআইর সঙ্গে সমঝোতা, ঘরে বসেই চিকিৎসাসেবা পাবেন ডিআরইউ সদস্যরা

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও মেডআই বাংলাদেশ লিমিটেড (মেডআই)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এর ফলে ডিআরইউর সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা ঘরে বসেই মেডআই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

২১ ঘণ্টা আগে