জামালপুর প্রতিনিধি

আওয়ামী লীগ ছাড়াও একটি দল বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এ সময় তিনি তাদের ভালো হওয়ার পরামর্শ দেন। বলেন, আন্দোলনের স্বার্থে সংগঠনের নাম ব্যবহার না হলেও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় বিএনপি ও অঙ্গসংগঠনের অংশগ্রহণ ছিল।
সোমবার বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর শাখার বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, যারা ১ কোটি তরুণকে ভোট দিতে বাধা দিয়েছে, এদেশের ভোট ব্যবস্থাকে ধ্বংস করেছে, তাদের ভোটে অংশগ্রহণের অধিকার নেই।
সবশেষ ইয়াহিয়া খানের সঙ্গে শেখ হাসিনার কোনো পার্থক্য নেই বলে দাবি করে সোহেল বলেন, ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তি তাদের পরাজিত করতে পারবে না।
এসময় কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দসহ দলীয় নেতারা বক্তব্য দেন।

আনোয়ার ইব্রাহিম তার ফেসবুক পোস্টে বলেন, ‘আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। এ সময় পারস্পরিক স্বার্থে মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জ্বালানি ও বিনিয়োগ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে।’
৮ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত স্পিকার আগুন লাগার কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের কাছে অন্যান্য দেশ থেকে আমদানি করা ইউরিয়া সারের তুলনায় প্রতি মেট্রিক টন ১০ ডলার কম দামে বিক্রির আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। দেশটি সরকারি পর্যায়ে (জিটুজি) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কাছে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সরবরাহে আগ্রহের কথা জানিয়েছে।
৯ ঘণ্টা আগে
সোমবার রাতেই প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিমকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সকালে কমিটির সদস্যরা কেন্দ্রীয় লাইব্রেরি ও রাকসু ভবন পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন।
১০ ঘণ্টা আগে