ডেস্ক, রাজনীতি ডটকম

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়ালো।
আজ শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় জারিফ (১৩) নামের ওই শিক্ষার্থী মারা যায়।
জারিফ মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। বিমান দুর্ঘটনায় তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।
ইনস্টিটিউটের আবাসিক অফিসার ডা. শাওন বিন রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল শুক্রবার (২৫ জুলাই) বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আয়মান (১০) ও মাকিন (১৩) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। এর মধ্যে আয়মানের শরীরের ৪৫ শতাংশ আর মাকিনের শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল।
এ পর্যন্ত নিহত ৩৪ জনের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৬ জনের মৃত্যু হলো।
সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, হাসপাতালে এখনো ভর্তি রয়েছেন ৩৯ জন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইনস্টিটিউটের আইসিউতে রয়েছেন চারজন।
গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় নিহতদের অধিকাংশই শিশু। এছাড়াও মারা গেছেন ওই যুদ্ধবিমানের পাইলট, মাইলস্টোনের দুই শিক্ষক ও দুই শিক্ষার্থীর অভিভাবক।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
৫ ঘণ্টা আগে
মন্ত্রী জানান, এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আর যেসব হয়রানিমূলক মামলা এখনো প্রত্যাহার হয়নি, সেগুলো প্রত্যাহার করার কার্যক্রম চলমান রয়েছে।
৫ ঘণ্টা আগে
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন আর্থিক খাতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়োগ দেওয়া হবে না। বিএনপির কোনো সরকার বাংলাদেশে এই সিদ্ধান্ত দেয়নি। বিগত দিনের ইতিহাসে নেই। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন আগামীতে যে ব্যাংকিং সেক্টরে বলেন, আর্থিক সেক্টরে বলেন, কোনো পলিট
৫ ঘণ্টা আগে
সরকার আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনর্খননের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
৬ ঘণ্টা আগে