ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও দুজন আটক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৪: ৩০
শরীফ ওসমান হাদি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় আরও দুজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ নিয়ে এ ঘটনায় মোট আটজনকে আটক করা হলো।

ডিএমপি সূত্র জানিয়েছে, সোমবার (১৫ ডিসেম্বর) সকালে এ দুজনকে আটক করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি।

এ ঘটনায় এর আগে যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন— গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, সীমান্ত দিয়ে মানুষ পাচারকারী চক্রের দুজন এবং অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক ও আরেক নারী।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরে কালভার্ট রোডে জনসংযোগের সময় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী।

ওসমান হাদি চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলে করে আসা দুই আততায়ী তাকে গুলি করেন। গুরুতর আহত অবস্থায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

বর্তমানে উন্নত চিকিৎসার জন্য হাদিকে দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে। এরই মধ্যে তাকে বহনের জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছেছে।

হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা করেছেন হাদির সংগঠন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। মামলায় সন্দেহভাজন হিসেবে কেবল ফয়সাল করিম মাসুদের নাম উল্লেখ করা হয়েছে। আরও কয়েকজন অজ্ঞাত আসামির কথা বলা হয়েছে এজাহারে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হোসেনি দালান থেকে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল শুরু

সকাল থেকেই হোসেনি দালান প্রাঙ্গণে জড়ো হতে থাকেন শিয়া সম্প্রদায়ের হাজারো নারী, পুরুষ ও শিশু। কালো পোশাকে অংশগ্রহণকারীরা কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে মাতম করেন। তাদের কণ্ঠে ধ্বনিত হতে থাকে শোকগাথা ও ধর্মীয় স্লোগান।

১ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই কঠিন সময়ে ভেনেজুয়েলার জনগণের পাশে রয়েছে বাংলাদেশ।’

৩ ঘণ্টা আগে

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

৪ ঘণ্টা আগে

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

শুক্রবার (২৬ জুন)স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রেসিডেন্ট কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

৪ ঘণ্টা আগে