প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগের তালিকার ১৬০টির সঙ্গে নতুন ১৩৫টি যোগ করে ২৯৫টি ওষুধকে ‘অত্যাবশ্যকীয়’ ঘোষণা করেছে সরকার। এ তালিকায় আরও দুয়েকটি ওষুধ যোগ হতে পারে। এসব ওষুধের খুচরা দামও সরকার নির্ধারণ করে দেবে বলে জানিয়েছে। সরকারনির্ধারিত এ দামেই এসব ওষুধ বিক্রি করতে হবে সারা দেশে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী মো. সায়েদুর রহমান।
উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করে সায়েদুর রহমান। তিনি বলেন, একটি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়ন করা হয়েছে, যেখানে ২৯৫টি ওষুধের নাম আছে। উপদেষ্টা পরিষদের সভায় আরও দুয়েকটি ওষুধকে এ তালিকায় অন্তর্ভুক্তি অনুরোধ এসেছে। সেগুলো অন্তর্ভুক্ত হলে ওষুধের সংখ্যা দুয়েকটি বাড়বে। এগুলোকে বলা হচ্ছে অত্যাবশ্যক ওষুধ। এগুলো সরকারনির্ধারিত মূল্যে বিক্রি করতে হবে।

‘অত্যাবশ্যকীয়’ ওষুধের দাম নির্ধারণের বিষয়ে ব্যাখ্যা দিয়ে প্রধান উপদেষ্টার এই সহকারী বলেন, এই অত্যাবশ্যক তালিকার সবগুলো ওষুধের মূল্য সরকার নির্ধারণ করে দেবে। এই নির্ধারিত মূল্যের বাইরে যারা আছেন তাদের পর্যায়ক্রমে এই মূল্যে আসতে হবে। যারা ওপরে আছেন, তাদের নেমে আসতে হবে। যারা নিচে আছেন, তারা ইচ্ছা করলে ওপরে উঠতে পারেন অথবা নিচেই থাকবেন। চার বছরের মধ্যে সরকারের বেঁধে দেওয়া দামে আসতে হবে।
এভাবে দাম বেঁধে দিলে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে মনে করছে সরকার। সায়েদুর রহমান বলেন, এই ওষুধগুলো শতকরা ৮০ ভাগ মানুষের সব রোগ-ব্যধি চিকিৎসার জন্য যথেষ্ট। অতএব এই ওষুধগুলোর ওপর মূল্য নিয়ন্ত্রণ সরাসরিভাবে বাংলাদেশের শতকরা ৮০ ভাগ মানুষের চিকিৎসা প্রাপ্যতা ও ওষুধের প্রাপ্যতা ওপর প্রভাব ফেলবে। অতএব একে একটি যুগান্তকারী সিদ্ধান্ত বলা যায়।
‘অত্যাবশ্যকীয়’ ওষুধের তালিকার বাইরেও দেশের বাজারে আরও প্রায় ১১ শ ধরনের ওষুধ পাওয়া যায়। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, সেগুলোর দাম সরকার নির্ধারণ করে না দিলেও দামের একটি ‘পরিধি’ বেঁধে দেওয়া হবে। সে ক্ষেত্রে কোনো ওষুধের উৎপাদক সাতটি প্রতিষ্ঠানের কম হলে দামের ‘পরিধি’ নির্ধারণের জন্য বিদেশের বাজার মূল্য আমলে নেওয়া হবে।
ওষুধের বাজার নিয়ন্ত্রণে মূল্য নির্ধারণের একটি নীতিমালা নিয়েও সরকার কাজ করছে। সায়েদুর রহমান ব্রিফিংয়ে জানান, এই নীতিমালার অনুমোদন মিলেছে উপদেষ্টা পরিষদের সভায়। দ্রুতই এটি প্রকাশ করা হবে।

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও
২ ঘণ্টা আগে
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
২ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে যান রাষ্ট্রপতি। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর যান হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে