টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীম মারা গেছেন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ০৩
সোমবার টঙ্গীর ওই রাসায়নিকের গুদামে আগুন লাগে। ইনসেটে ফায়ার ফাইটার শামীম।

গাজীপুরের টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে লাগা আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মী শামীম আহমেদ মারা গেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে শামীমের।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানিয়েছেন, টঙ্গীতে ওই গুদামের আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার সার্ভিসের চারজনকে বার্নে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে শামীম মারা গেছেন। তার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। আরও একজন ফায়ার ফাইটারের শরীরের শতভাগ পুড়ে গেছে।

ফায়ার ফাইটার শামীমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে সোমবার টঙ্গীর সাহারা মার্কেটের সেমিপাকা টিনশেড ওই গুদামে আগুন লাগে। স্থানীয়রা শুরুতে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। প্রথমে তিনটি ও পরে মোট সাতটি ইউনিট সেখানে আগুন নেভাতে কাজ করে।

প্রত্যক্ষর্দশীরা জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কাজ শুরুর পর ওই গুদামের মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিকের বিস্ফোরণ ঘটতে থাকে। এতে আগুন নেভাতে সময় লাগে বেশি, ফায়ার সার্ভিসের কর্মীরাও বিপাকে পড়েন। তিনজন ফায়ার ফাইটার ও ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা এবং স্থানীয় এক দোকান কর্মচারী আগুনে দগ্ধ হন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যা-ঘূর্ণিঝড়ে ৫ বছরে ৪১ হাজার কোটি টাকার ক্ষতি: সংসদে ত্রাণমন্ত্রী

বন্যা ও ঘূর্ণিঝড়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

১১ ঘণ্টা আগে

‘সংকটে’ আবাসন খাত, সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্বান রিহ্যাবের

নির্মাণ ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্ন জটিলতায় দেশের আবাসন খাত ‘গভীর সংকটে’ পড়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। খাতটিকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্

১১ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিশুর শ্বাসনালী কেটে হত্যায় আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নৃশংস এ হত্যকাণ্ডের চার মাসের মাথায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

১১ ঘণ্টা আগে

শিশু ধর্ষণ-হত্যা: ৩ আসামির ফাঁসির রায়, একজনের কারাদণ্ড

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার দায়ে চার আসামির তিনজনকে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

১৫ ঘণ্টা আগে