প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে সন্ত্রাসবিরোধী আইনে এই মামলা করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা মধ্যরাতে প্রথম আলো কার্যালয়ে হামলা চালায়। সেখানে ভাঙচুর ও লুটপাট চালানোর পর আগুন দেওয়া হয়।
এর পরপরই পাশে ফার্মগেট এলাকায় দ্য ডেইলি স্টার কার্যালয়েও হামলা, ভাঙচুর ও লুটপাট করে আগুন দেওয়া হয়। হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয় ধানমন্ডির ছায়ানট ভবনেও।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত এসব হামলার ঘটনায় ৩১ জনকে শনাক্ত করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে ৯ জনকে।
এ বিষয়ে সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বিস্তারিত তুলে ধরবেন।

আবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে শরীয়তপুর সদরের বাসিন্দা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে মার্চের প্রথম সপ্তাহে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
৪ ঘণ্টা আগে
পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে। এসব অঞ্চলের অধিকাংশ স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগেরও অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েকটি স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।
৪ ঘণ্টা আগে
নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারি কোনো অনুষ্ঠানের প্রচারে ব্যবহৃত ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে থ্রিডিসহ কোনো ধরনের নকশাতেই প্রধানমন্ত্রীর ছবি রাখা যাবে না।
৫ ঘণ্টা আগে
অধ্যাদেশের ওই ধারায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ কিংবা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যেকোনো জায়গায় টিজ, র্যাগিং বা নির্যাতনমূলক কাজে অংশগ্রহণ করা যাবে না।
৬ ঘণ্টা আগে