মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ, দগ্ধ ৭

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গুলশান সার্ভিস স্টেশন। ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালী আমতলীতে পেট্রোল পাম্পের ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণ ঘটে অগ্নিকাণ্ডে সাতজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে আমতলীতে ‘গুলশান সার্ভিস স্টেশন’ পাম্পে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আমতলীর গুলশান সার্ভিস স্টেশন তেলের পাম্পের ট্যাংক পরিষ্কার করার সময় গ্যাস বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এতে সাতজন দগ্ধ হন।

বিস্ফোরণে দগ্ধরা হলেন— কবির (১৮), আলমগীর হোসেন (৪০), খাইরুল (২৮), রুবেল (২৮), স্বপন মোল্লা (২৪), সজিব (৩১) ও মাসুদুর রহমান (৪৪)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধ অবস্থায় সাতজনকে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। সেখানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, দুপুরে গুলশান সার্ভিস স্টেশন তেলের পাম্প পরিষ্কার করার সময় বিস্ফোরণ হয়। এ সময় তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে শুনেছি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যা-ঘূর্ণিঝড়ে ৫ বছরে ৪১ হাজার কোটি টাকার ক্ষতি: সংসদে ত্রাণমন্ত্রী

বন্যা ও ঘূর্ণিঝড়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

১১ ঘণ্টা আগে

‘সংকটে’ আবাসন খাত, সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্বান রিহ্যাবের

নির্মাণ ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্ন জটিলতায় দেশের আবাসন খাত ‘গভীর সংকটে’ পড়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। খাতটিকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্

১১ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিশুর শ্বাসনালী কেটে হত্যায় আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নৃশংস এ হত্যকাণ্ডের চার মাসের মাথায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

১১ ঘণ্টা আগে

শিশু ধর্ষণ-হত্যা: ৩ আসামির ফাঁসির রায়, একজনের কারাদণ্ড

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার দায়ে চার আসামির তিনজনকে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

১৫ ঘণ্টা আগে