কামাল মজুমদারের ছোট ছেলে গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শনিবার রাতে শাহেদ আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতা ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছোট ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জুলাই গণঅভ্যুত্থানের সময়কার হত্যা মামলা রয়েছে তার নামে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গুলশান ১ নম্বর পুলিশ প্লাজার কাছ থেকে শাহেদকে গ্রেপ্তার করা হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, শাহেদের বিরুদ্ধে মিরপুর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলন চলাকালে একটি হত্যা মামলা ছাড়াও গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে।

শাহেদের বাবা কামাল আহমেদ মজুমদার ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য। শেখ হাসিনার নেতৃত্বাধীন চতুর্থ মন্ত্রিসভায় তিনি শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময়কার হত্যা মামলায় কামাল মজুমদারকে ২০২৪ সালের ১৯ অক্টোবর গুলশান থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যা-ঘূর্ণিঝড়ে ৫ বছরে ৪১ হাজার কোটি টাকার ক্ষতি: সংসদে ত্রাণমন্ত্রী

বন্যা ও ঘূর্ণিঝড়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

৬ ঘণ্টা আগে

‘সংকটে’ আবাসন খাত, সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্বান রিহ্যাবের

নির্মাণ ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্ন জটিলতায় দেশের আবাসন খাত ‘গভীর সংকটে’ পড়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। খাতটিকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্

৬ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিশুর শ্বাসনালী কেটে হত্যায় আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নৃশংস এ হত্যকাণ্ডের চার মাসের মাথায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

৭ ঘণ্টা আগে

শিশু ধর্ষণ-হত্যা: ৩ আসামির ফাঁসির রায়, একজনের কারাদণ্ড

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার দায়ে চার আসামির তিনজনকে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

১০ ঘণ্টা আগে