ডেস্ক, রাজনীতি ডটকম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে অনুষ্ঠিত কর্মসূচিতে ছাত্রদলের হামলার ঘটনায় কর্মসূচীর পাশাপাশি কড়া অবস্থান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। স্ট্যাটাসে লেখা হয়েছে, ছাত্রদলের সন্ত্রাস, রুখে দাঁড়াও ছাত্র সমাজ।
এর আগে, বিকেলে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করে কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিত অতর্কিত হামলা করে ছাত্রদলের নেতকর্মীরা।
শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আজ সকালে ক্যাম্পাসে বিক্ষোভ করেন। এ ছাড়া তারা উপাচার্যের বাসভবন ঘেরাও করেন। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। এর জেরে বিকেল পৌনে ৪টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এতে অন্তত পক্ষে ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

আনোয়ার ইব্রাহিম তার ফেসবুক পোস্টে বলেন, ‘আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। এ সময় পারস্পরিক স্বার্থে মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জ্বালানি ও বিনিয়োগ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে।’
৭ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত স্পিকার আগুন লাগার কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের কাছে অন্যান্য দেশ থেকে আমদানি করা ইউরিয়া সারের তুলনায় প্রতি মেট্রিক টন ১০ ডলার কম দামে বিক্রির আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। দেশটি সরকারি পর্যায়ে (জিটুজি) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কাছে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সরবরাহে আগ্রহের কথা জানিয়েছে।
৮ ঘণ্টা আগে
সোমবার রাতেই প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিমকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সকালে কমিটির সদস্যরা কেন্দ্রীয় লাইব্রেরি ও রাকসু ভবন পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন।
৯ ঘণ্টা আগে