ডেস্ক, রাজনীতি ডটকম

ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। জেলাটিতে নতুন করে আরও ১০টি গ্রাম প্লাবিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল থেকে আজ শুক্রবার (১১ জুলাই) সকালের মধ্যে এসব গ্রাম প্লাবিত হয়।
জেলা প্রশাসন জানায়, নতুন করে প্লাবিত হওয়া গ্রামের মধ্যে চারটি ফেনী সদর, পাঁচটি ছাগলনাইয়া ও একটি দাগনভূঞা উপজেলায়।
এদিকে, সীমান্তবর্তী উপজেলা পরশুরামে বন্যার পানি কিছুটা কমেছে।
বন্যার কারণে পাঁচ উপজেলায় এখনো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। ফেনী-ফুলগাজী ও ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ছোট আকারের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
জেলার ৮২টি আশ্রয়কেন্দ্রে কয়েক হাজার বাসিন্দা আশ্রয় নিয়েছেন। পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যাকবলিত এলাকা থেকে অন্তঃসত্ত্বা নারী, অসুস্থসহ ১৮ জনকে সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকরা উদ্ধার করেছেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকাল থেকে ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। সন্ধ্যার পর দাগনভূঞা উপজেলার কিছু অংশেও বন্যার পানি বেড়ে যায়। এতে নতুন করে ফেনী সদরের ফাজিলপুর ও মোটবি ইউনিয়নের দুটি করে গ্রাম প্লাবিত হয়। এছাড়াও ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঁচটি এবং দাগনভূঞা উপজেলার একটি গ্রাম প্লাবিত হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, বন্যায় ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার অন্তত ১০৯টি গ্রাম প্লাবিত হয়েছে।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন বলেন, বৃহস্পতিবার বিকাল থেকে নতুন করে তিন উপজেলার অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতে জেলা প্রশাসন কাজ করছে।

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’
১২ ঘণ্টা আগে
সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে
মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।
১৪ ঘণ্টা আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।
১৫ ঘণ্টা আগে