গাজীপুরের সাবেক কমিশনার ডিআইজি মোল্যা নজরুল আটক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলামকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার রাতে তাকে ডিবি হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তবে তাকে সুনির্দিষ্ট কোন অভিযোগে এবং কোথা থেকে আটক করা হয়েছে— এ বিষয়ে তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে ছাত্র-জনতার গণআন্দোলনে বল প্রয়োগ করে সবচেয়ে বেশি আলোচিত পুলিশের অনেক সদস্যদের বিরুদ্ধে সারা দেশে হত্যা মামলা হয়েছে।

এরমধ্যে এসব মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও শহীদুল হকসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ২৮ সদস্য গ্রেফতার হয়ে কারাগারে আছেন। এরমধ্যে ডিআইজি মোল্যা নজরুলকে হেফাজতে নেওয়ার তথ্য দিল পুলিশ।

গণআন্দোলনের মুখে পতন হওয়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মোল্যা নজরুল সর্বশেষ সিআইডিতে কর্মরত ছিলেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশে বদলি, পদোন্নতি, বাধ্যতামূলক অবসর ও চাকরিচ্যুতির সিদ্ধান্তের ধারাবাহিকতায় বিদায়ী বছরের ৭ অক্টোবর ডিআইজি মোল্যা নজরুলকে সারদা পুলিশ অ্যাকাডেমিতে সংযুক্ত করা হয়।

এর আগে তিনি গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশসহ (ডিবি) পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন।

২০১৩ সালের এপ্রিলে মোল্যা নজরুল ঢাকা ডিবির ডিসি থাকা অবস্থায় এক ব্যবসায়ীকে গ্রেফতার করে এক কোটি টাকা ঘুস নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার পর তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগের প্রেক্ষিতে নজরুলকে ওই পদ থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এমপি হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করতে বলেছেন আদালত।

৩ ঘণ্টা আগে

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীব

৩ ঘণ্টা আগে

মিরপুরে দেয়াল ধসের ঘটনা তদন্তে কমিটি

দেয়ালটি ২০১৪ সালে নির্মাণ করা হলেও এতে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী দেওয়া হয়নি। এখানে আরসিসি করা হয়নি, শুধু ইটের ওপর গাঁথুনি দিয়ে দেয়াল করা হয়েছে। এ কারণেই আজ এই বড় দুর্ঘটনা ঘটে গেলো।

৫ ঘণ্টা আগে

এক মাসের মধ্যে দাবি পূরণের আশ্বাসে অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার

সংবাদ ব্রিফিংয়ে অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এমপি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিআরটিএ’র চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা ফুয়াদসহ বিভিন্ন নেতৃব

৫ ঘণ্টা আগে