জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক

‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকেই মসজিদে বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শুক্রবার মসজিদে অভিযান চালিয়ে ওই ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। নামাজ শেষ হওয়ার পরও কয়েকজন সেখানে বসে আলোচনা করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের কর্মকাণ্ড সম্পর্কে সন্দেহ তৈরি হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী সেখানে যায় এবং তাদের আটক করে।

গ্রেপ্তার প্রত্যেকের মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষা এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ২৩ জনের মধ্যে প্রায় ১১ জনের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো তথ্য বা সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি। পরে তাদের মুরুব্বিদের কাছে হস্তান্তর করা হয়।

বাকি ১২ জনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের মোবাইল ফোনের ফরেনসিক রিপোর্ট ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য থেকে ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে সংগঠন গড়ার পরিকল্পনার কথা জানা গেছে। তারা খেলাফত প্রতিষ্ঠা এবং উগ্রবাদী কর্মকাণ্ডের জন্য সংগঠিত হওয়ার চেষ্টা করছিলেন বলেও জানান তিনি।

সরকার এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১২ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ বিষয়ে আরও তথ্য বেরিয়ে আসবে।

ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজের মসজিদ থেকে শুক্রবার জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করে পুলিশ। পরে তাদের হেফাজতে নেওয়া হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তেজগাঁও কলেজের মসজিদে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে

রিমান্ড শুনানির সময় আদালতপাড়ায় লোডশেডিং থাকায় মোবাইল ফোনের আলো জ্বালিয়ে শুনানি করতে হয়। বিকেল সাড়ে ৩টার দিকে আসামিদের হাজতখানা থেকে বের করে এজলাসে নেওয়া হয়৷ বিকেল ৩টা ৪৭ মিনিটের দিকে বিচারক আরিফুর রহমান এজলাসে উঠলেও তখনো বিদ্যুৎ আসেনি। বিচারকের পাশে প্রসিকিউশন বিভাগের কয়েকজন মোবাইলের আলো জ্বালিয়ে রা

২০ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় অনুমোদনের ১৮ দিন পর নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোয় বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। আর ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন ৫০ শতাংশ। এই অর্থ গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।

১ দিন আগে

ওষুধ নিয়ে এআইভিত্তিক গবেষণা বাড়াতে ‘গোপন’ ল্যাব অ্যানথ্রপিকের

এআই নিয়ে মানুষের উদ্বেগ বাড়ার মধ্যেই জীববিজ্ঞান ও ওষুধবিজ্ঞানে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করছে অ্যানথ্রপিক।মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যানথ্রপিকের জীবনবিজ্ঞান বিভাগের প্রধান এরিক কডেরার-আব্রামস প্রতিষ্ঠানটির ওয়েট ল্যাব থাকার বিষয়টি নিশ্চিত করেন।

২ দিন আগে

ককটেল বিস্ফোরণের পর এবার রাজধানীতে বাসে আগুন

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাজাহান ইসলাম জানান, কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সাড়ে ১০ দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

২ দিন আগে
Advertisement