বনানীতে ধর্ষণের শিকার ৯ বছরের পথশিশু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

রাজধানীর বনানী থানার অধীন ক্যান্সার হাসপাতালের পেছনের এলাকায় ৯ বছর বয়সী এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) রাতে বনানী ক্যান্সার হাসপাতালের পেছন থেকে শিশুটিকে গুরুতের আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) তার ফরেনসিক পরীক্ষা করা হয়েছে।

ঢামেক হাসপাতালের ওসিসির ভারপ্রাপ্ত সমন্বয়ক ডা. তাইয়েবা সুলতানা জানান, বনানী থানা পুলিশ (সোমবার) রাতে শিশুটিকে নিয়ে আসে। (আজ মঙ্গলবার) সকালে ফরেনসিকসহ কয়েকটি পরীক্ষায় প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

পুলিশ জানায়, সোমবার রাত ৮টার দিকে মহাখালী ক্যান্সার হাসপাতালের পেছনে ওই শিশু ধর্ষণের শিকার হয়। ধর্ষণকারীকে সে চিনতে পারেনি। রাত সাড়ে ১০টার দিকে তার কান্না শুনে ও রক্তক্ষরণ দেখে স্থানীয়রা বনানী থানায় খবর দেয়।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক বলেন, খবর পেয়ে রাতেই তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হয়। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, শিশুটি ফুটপাতেই থাকত। তবে কে বা কারা তাকে ধর্ষণ করেছে, সে বিষয়ে এখনো কিছু জাানা যায়নি। ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পাওয়া যায়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানান, শিশুটির বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়। তার মাকে খবর দেওয়া হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। বিস্তারিত জানতে তদন্ত চলছে।

পুলিশ আরও জানায়, ধর্ষণে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে কাজ চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নবম পে-স্কেলে নীতিগত অনুমোদন, সুবিধা পাবেন এলপিআরে থাকা কর্মকর্তারাও

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী ১ জুলাই থেকে নবম পে স্কেল কার্যকর করার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এর রূপরেখা চূড়ান্ত করে খসড়া গেজেটও প্রস্তুত করা হয়েছে। যেকোনো সময় এ গেজেট প্রকাশ করা হতে পারে।

১৪ ঘণ্টা আগে

স্কলাসটিকায় দুই দিনব্যাপী ‘এ’ লেভেলের শিক্ষাসমাপনী অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষ ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলাসটিকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ‘এ’ লেভেলের শিক্ষাসমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় স্কুলের এসটিএম মিলনায়তনে আয়োজিত সমাপনী পর্বের মাধ্যমে এ আয়োজন শেষ হয়। দুই শাখা মিলিয়ে মোট ২৬৮ জন শিক্ষার্থী শিক্ষাসমাপনী সনদ

১৬ ঘণ্টা আগে

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ডা. আশীষ কুমার চক্রবর্তী

চিকিৎসা শিক্ষার আধুনিকায়ন, অগ্রগামী হাসপাতাল ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যখাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

১৬ ঘণ্টা আগে

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।

১৭ ঘণ্টা আগে