স্কলাসটিকায় দুই দিনব্যাপী ‘এ’ লেভেলের শিক্ষাসমাপনী অনুষ্ঠিত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
দুই শাখা মিলিয়ে মোট ২৬৮ জন শিক্ষার্থীকে শিক্ষাসমাপনী সনদ দেওয়া হয়। ছবি: সংগৃহীত

দেশের অন্যতম শীর্ষ ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলাসটিকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ‘এ’ লেভেলের শিক্ষাসমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় স্কুলের এসটিএম মিলনায়তনে আয়োজিত সমাপনী পর্বের মাধ্যমে এ আয়োজন শেষ হয়। দুই শাখা মিলিয়ে মোট ২৬৮ জন শিক্ষার্থী শিক্ষাসমাপনী সনদ লাভ করে।

রাজধানীর উত্তরা সিনিয়র শাখার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য অনুজীববিজ্ঞানী ও চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের ডেপুটি নির্বাহী পরিচালক ড. সেজুঁতি সাহা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন এবং তাদের হাতে সনদ তুলে দেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন স্কলাসটিকা উত্তরা সিনিয়র শাখার অধ্যক্ষ ফারাহ্ সোফিয়া আহমেদ এবং হেড অব অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স সাবিনা মুস্তফা। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সততা, মানবিকতা ও সৃজনশীলতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করছে স্কলাসটিকার শিক্ষার্থীরা। নাচ, গান ও অন্যান্য পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। ছবি: সংগৃহীত
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করছে স্কলাসটিকার শিক্ষার্থীরা। নাচ, গান ও অন্যান্য পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। ছবি: সংগৃহীত

উত্তরা শাখায় সনদপ্রাপ্ত ১৪১ জন শিক্ষার্থীর মধ্যে ৩ জন ‘অনার’, ১৮ জন ‘হাই অনার’ এবং ১৩ জন বিভিন্ন বিষয়ে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি অর্জন করে। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সৈয়দ সামিরুল ইসলাম খান ও নুসাইবা বিনতে হক।

এর আগে স্কলাসটিকার মিরপুর শাখায় অনুষ্ঠিত শিক্ষাসমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর প্রো-ভাইস চ্যান্সেলর ড্যানিয়েল ডব্লিউ লান্ড। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মিরপুর শাখার অধ্যক্ষ নুরুন নাহার মজুমদার এবং সিনিয়র অ্যাকাডেমিক সুপারভাইজার তানভিরা খাতুন।

মিরপুর শাখায় সনদপ্রাপ্ত ১২৭ জন শিক্ষার্থীর মধ্যে ৭ জন ‘অনার’, ১১ জন ‘হাই অনার’ এবং ১৩ জন বিভিন্ন বিষয়ে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি লাভ করে। শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে বক্তব্য দেন খন্দকার তাহসিব ফাইয়াজ ও জাহরা লাবিবা কবির।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে স্কলাসটিকার শিক্ষার্থীরা নাচ, গান ও অন্যান্য পরিবেশনার মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে। তাদের পরিবেশনা উপস্থিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের মুগ্ধ করে।

দুই দিনব্যাপী এ আয়োজনে বিপুলসংখ্যক অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা অংশ নেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত শিক্ষাসমাপনী অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জীবনের নতুন অধ্যায়ে পদার্পণের এক স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মন্ত্রিসভায় অনুমোদনের ১৮ দিন পর নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোয় বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। আর ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন ৫০ শতাংশ। এই অর্থ গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।

১ দিন আগে

ওষুধ নিয়ে এআইভিত্তিক গবেষণা বাড়াতে ‘গোপন’ ল্যাব অ্যানথ্রপিকের

এআই নিয়ে মানুষের উদ্বেগ বাড়ার মধ্যেই জীববিজ্ঞান ও ওষুধবিজ্ঞানে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করছে অ্যানথ্রপিক।মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যানথ্রপিকের জীবনবিজ্ঞান বিভাগের প্রধান এরিক কডেরার-আব্রামস প্রতিষ্ঠানটির ওয়েট ল্যাব থাকার বিষয়টি নিশ্চিত করেন।

২ দিন আগে

ককটেল বিস্ফোরণের পর এবার রাজধানীতে বাসে আগুন

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাজাহান ইসলাম জানান, কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সাড়ে ১০ দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

২ দিন আগে

ঢাবিতে পরীক্ষায় এআই ব্যবহারসহ অসদুপায়, শাস্তি ৬৪ শিক্ষার্থীর

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি

২ দিন আগে
Advertisement