নেপালে আটক সিয়াম কলকাতা সিআইডির হেফাজতে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ জুন ২০২৪, ১৪: ৫৫

কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার আরেক আসামিকে নেপাল থেকে গ্রেপ্তার করেছে কলকাতা সিআইডি। এর আগে গ্রেপ্তার হওয়া জিহাদসহ কলকাতা সিআইডির কাছে ২ জন আসামি গ্রেপ্তার রয়েছে। শুক্রবার (৭ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কলকাতা সিআইডি এই হত্যা মামলাটি তদন্ত করেছে। তাদের কাছে ২ জন আসামি আছে। একজনকে তারা নেপাল থেকে নিয়েছে। আরেকজনকে আগেই গ্রেপ্তার করেছে।’

নেপাল থেকে কলকাতা সিআইডি কোন আসামিকে গ্রেপ্তার করেছে তার নাম জানাননি কমিশনার। তবে দেশের গোয়েন্দা সূত্র বলছে, নেপাল থেকে গ্রেপ্তার হওয়া আসামির নাম সিয়াম।

আনার হত্যার বিচার কোন দেশে হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘যেখানে ঘটনা সংঘটিত হয়, সেখানেই তদন্ত হয়। এটি একটি সেট রুল। কিন্তু আমাদের বাংলাদেশের আইনেও বলা আছে-বিদেশি যদি কেউ অপরাধ করে থাকে, সে ক্ষেত্রে সেই অপরাধীকে আমরা বাংলাদেশে এনে বিচার করতে পারি। আমরাও তদন্ত করছি, তারাও (কলকাতা) তদন্ত করছে। একপর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়ে.. যেকোনো জায়গায় এই বিচারটি হতে পারে।’

সংসদ সদস্য আনার হত্যা মামলায় এখন পর্যন্ত দুই দেশ মিলিয়ে মোট ৫ জন আসামি গ্রেপ্তার আছে। এর মধ্যে ৩ জন বাংলাদেশে। বাকি ২ জন কলকাতায়।

বাংলাদেশে গ্রেপ্তারকৃতরা হলেন-আমানুল্লাহ সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান। কলকাতায় গ্রেপ্তার রয়েছেন জিহাদ ও আরেকজন।

এর আগে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় অন্যতম সন্দেহভাজন মো. সিয়াম হোসেন নেপালে আটক হওয়ার খবর পায় ডিবি। পরে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের একটি দল নেপালে যায়। গত মঙ্গলবার দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডিবি প্রধান হারুন। আটক সিয়ামকে নেপাল থেকে নেওয়ার জন্য ভারতও চেষ্টা করছে বলে জানান তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে ইসির বৈঠকে আলোচনা

বৈঠক সূত্র জানিয়েছে, চার নির্বাচন কমিশনার ও ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন নির্বাচন কর্মকর্তাদের নিয়ে এ বৈঠক আয়োজন করা হয়েছিল। সকাল ১১টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে বৈঠক। তাতে ইতিবাচক আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি এ বৈঠক থেকে।

৮ ঘণ্টা আগে

বিএনপি কি একদলীয় শাসন কায়েম করতে চায়— জামায়াত নিষিদ্ধ প্রস্তাবে প্রশ্ন আজহারের

এ টি এম আজহার বলেন, ‘আপনারা জামায়াতকে নিষিদ্ধ করার কথা বলেছেন। শুধু একটা কথা বলছি, ধরলাম আমরা নিষিদ্ধ হয়ে গেলাম। এই শূন্যস্থান পূর্ণতা করবে কে? আপনারা কি একাই দেশ চালাবেন? আপনারা কি একদলীয় শাসন কায়েম করবেন?’

৯ ঘণ্টা আগে

পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে বদলি

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত চার কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি এবং এনএসআইয়ের পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সিআইডির অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

১০ ঘণ্টা আগে

ভারতীয় ভিসা কার্যক্রম চালু, সম্পর্ক স্বাভাবিক হতে আরও যত চ্যালেঞ্জ

এমন প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে থাকা অবস্থায় গত ২৫ জুন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছিলেন। তিনি সেদিন আজকের তারিখ থেকেই ভিসা চালুর ঘোষণা দেন। সে অনুযায়ীই শুরু হলো ভিসা কার্যক্রম।

১১ ঘণ্টা আগে