সোহাগ হত্যায় রাজনৈতিক সম্পৃক্ততা নেই: ডিএমপি কমিশনার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার সংবাদ সম্মেলন করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: রাজনীতি ডটকম

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর দিয়ে আঘাত করে ও কুপিয়ে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনায় রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

হত্যাকাণ্ডে জড়িতরা কোনো রাজনৈতিক দলের কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যক্তি রাজনৈতিক দলের হতেই পারেন। কিন্তু সেটার সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক বিরোধ থেকে এ ঘটনা ঘটেনি।

বুধবার (১৬ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

গত ৯ জুলাই মিটফোর্ডের ৩ নম্বর গেটের সামনে প্রকাশ্যে পাথর দিয়ে আঘাত করে ও কুপিয়ে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যার ঘটনা ঘটে। দুদিন পর এ হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

সংবাদ সম্মেলনে আরেক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, সোহাগ হত্যাকাণ্ডের সঙ্গে নির্বাচনকে প্রভাবিত করার কোনো বিষয় নেই। সোহাগ ও হত্যাকারীরা পূর্বপরিচিত ছিল, তাদের মধ্যে মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। সোহাগ ১৭ বছর ধরে চোরাই তার কিনে আসছিল। গত বছরের ৫ আগস্টের পর আরেকটি দল এ ব্যবসা শুরু করলে তা নিয়েই তাদের মধ্যে ঝামেলা শুরু হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সোহাগ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে হত্যার পর অভিযুক্তরা মব তৈরির চেষ্টা করলে পুলিশ মহিন ও রবিন নামের দুজনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে।

সোহাগ হত্যার ঘটনায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী ৯ জনকে গ্রেপ্তার করতে পেরেছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নবম পে-স্কেলে নীতিগত অনুমোদন, সুবিধা পাবেন এলপিআরে থাকা কর্মকর্তারাও

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী ১ জুলাই থেকে নবম পে স্কেল কার্যকর করার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এর রূপরেখা চূড়ান্ত করে খসড়া গেজেটও প্রস্তুত করা হয়েছে। যেকোনো সময় এ গেজেট প্রকাশ করা হতে পারে।

১৪ ঘণ্টা আগে

স্কলাসটিকায় দুই দিনব্যাপী ‘এ’ লেভেলের শিক্ষাসমাপনী অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষ ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলাসটিকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ‘এ’ লেভেলের শিক্ষাসমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় স্কুলের এসটিএম মিলনায়তনে আয়োজিত সমাপনী পর্বের মাধ্যমে এ আয়োজন শেষ হয়। দুই শাখা মিলিয়ে মোট ২৬৮ জন শিক্ষার্থী শিক্ষাসমাপনী সনদ

১৬ ঘণ্টা আগে

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ডা. আশীষ কুমার চক্রবর্তী

চিকিৎসা শিক্ষার আধুনিকায়ন, অগ্রগামী হাসপাতাল ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যখাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

১৬ ঘণ্টা আগে

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।

১৭ ঘণ্টা আগে