এমপি আনারের দুই খুনি নেপাল ও যুক্তরাষ্ট্রে পালিয়েছে : হারুন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের অন্যতম দুই হোতা নেপাল ও মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে আছে। তাদের গ্রেপ্তার করতে কলকাতা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে লিখিতভাবে আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

হারুন অর রশিদ বলেন, উদ্ধারকৃত মাংসের ডিএনএ টেস্টের রিপোর্ট পাঠানোর জন্য আমরা কলকাতা সিআইডিকে অনুরোধ করেছি। প্রতিকূল আবহাওয়ার মধ্যে বিভিন্ন খাল ও জলাভূমিতে তল্লাশি অভিযান চালিয়েছে সিআইডি ও পশ্চিমবঙ্গের পুলিশ এবং পশ্চিমবঙ্গ সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্টের ডুবুরি ও কর্মীরা। তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য।

তিনি আরো বলেন, মাংসপিণ্ড পরীক্ষা করলে দ্রুতই এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হবে। যেসব আসামি পলাতক রয়েছে, তাদের আমরা দ্রুতই গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসব। সেজন্য উভয় দেশের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে ছয়টি গাড়ির বহর নিয়ে পশ্চিমবঙ্গের নিউটাউনের ওয়েস্টিন হোটেল থেকে বেরিয়ে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন হারুন অর রশিদ। সেখান থেকে তিনি একটি ফ্লাইটে করে বিকেল ৩টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এর আগে, এমপি আনারের মরদেহ উদ্ধারে ২৬ মে হারুন অর রশিদের নেতৃত্বে বাংলাদেশের একটি তদন্তদল কলকাতায় যায়।

উল্লেখ্য, গত ১২ মে ভারতের কলকাতায় চিকিৎসা করাতে যান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এর পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

একযোগে ৪৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানো হয়েছে।

১৯ ঘণ্টা আগে

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যেই নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। শেষ হয়েছে অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও। এটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়াবে। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে।

১ দিন আগে

রবিউল আউয়ালের চাঁদের দেখা মেলেনি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবি

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ আগস্ট পালন করা হবে ঈদে মিলাদুন্নবি। বাংলাদেশে দিনটি সরকারি ছুটি।

১ দিন আগে

১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন শুরুর প্রস্তাব, ক্লাস শুরু ১২ নভেম্বর

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ১ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপের আবেদন গ্রহণ শুরুর প্রস্তাব করা হয়েছে।

১ দিন আগে