মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে দুজন নিহত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ৩৪
ঢাকার মোহাম্মদপুরের চাঁদ উদ্যান আবাসিক এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চলাকালে গ্রেফতার পাঁচজন মোহাম্মদপুর থানায়। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান আবাসিক এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চলাকালে দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত একটার দিকে বসিলা ৪০ ফিট এলাকায় অভিযান চলার সময় যৌথবাহিনীর সদস্যদের গুলিতে তাঁরা নিহত হয়।

ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক আব্দুল মোমিনবিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহত দুজনের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ জানায়, বুধরাত রাতে চাঁদ উদ্যানের লাউতলায় কয়েকজন সন্ত্রাসী বৈঠক করছে মর্মে খবরের প্রেক্ষিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল দল ঘটনাস্থলে যায়। তাদের দেখে সন্ত্রাসীরা গুলি চালায়। এতে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে পাঁচজন সন্ত্রাসী আত্মসমর্পণ করে। এসময় তাদের দুই সহযোগীকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়।

এই ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের কেউ গুলিবিদ্ধ হয়নি বলেও পুলিশ জানায়।

গ্রেফতার পাঁচজনকে মোহাম্মদপুর থানায় নিয়ে যাওয়া হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল ৭০০

হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০২ জনে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৬০৯ শিশু, নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর।

১৩ ঘণ্টা আগে

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিক্টিমস অব টর্চার-২০২৬’ উপলক্ষে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

১৫ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই: মাহ্‌দী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোট ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন। আজ শুক্রবার দুপুরে বেইজিংয়ের তিয়াওইউথাই হোটেলে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য তুলে ধরেন।

১৭ ঘণ্টা আগে

একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাকের যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা বা দালিলিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের পর রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে সীমান্তে এ ধরনের তৎপরতা প্রদর্শনের চেষ্টা করা হয়ে থাকতে পা

১৮ ঘণ্টা আগে