বেসিক ব্যাংকের বাচ্চুসহ ৬ জনকে অভিযুক্ত করে দুদকের চার্জশিট

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু। ফাইল ছবি

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু, তার স্ত্রী শিরিন আকতার ও সন্তানসহ ছয়জনের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল সোমবার (২৭ মে) ক্যান্টনমেন্ট বাজার এলাকায় ক্যাপিটাল বনানী ওয়ান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন আহমেদের কাছ থেকে দুটি দলিলে ৩০ দশমিক ২৫ কাঠা জমি কেনায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

দুদকের উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদা বাদী হয়ে ২০২৩ সালের ২ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ শেখ আব্দুল হাই বাচ্চুসহ ছয়জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন।

ওই মামলার এজাহারে বলা হয়, ক্যান্টনমেন্ট বাজার এলাকায় ক্যাপিটাল বনানী ওয়ান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন আহমেদের কাছ থেকে দুটি দলিলে ১১০ কোটি টাকায় ৩০ দশমিক ২৫ কাঠা জমি কেনেন শেখ আব্দুল হাই বাচ্চু। কিন্তু দলিল মূল্য দেখানো হয়, ১৫ কোটি ২৫ লাখ টাকা। পরে জমিটি তিনি স্ত্রী শিরিন আকতার, ছেলে শেখ রাফা হাই, শেখ ছাবিদ হাই অনিকের নামে হস্তান্তর করেন। স্ত্রী, সন্তানদের নামে দলিল করে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর এবং ছদ্মাবরণের মাধ্যমে বৈধ করার অপচেষ্টায় ভাই বিএম কম্পিউটার্স ও ক্রাউন প্রোপার্টিজের মালিক শেখ শাহরিয়ার পান্না, দলিলদাতা আমিন আহমদ এবং এই প্রক্রিয়ায় প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন বলে প্রমাণিত হয়েছে। তাই দুদকের সহকারী পরিচালক ও এ মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ নেয়ামুল আহসান গাজীর সুপারিশ অনুযায়ী, আসামিদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে রোববার (২৬ মে) চার্জশিট দাখিলের অনুমোদন দেয় দুদক। অনুমোদন পেয়ে আজ সোমবার আদালতে চার্জশিট দাখিল করে দুদক।

বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারির ঘটনায় দায়ের হওয়া ৫৯টি মামলায় গত বছরের ১২ জুন আদালতে চার্জশিট বা অভিযোগপত্র দেয় দুদক। ২০১৫ সালে এসব মামলা হলেও কোনো মামলার এজাহারেই আসামি হিসেবে নাম ছিল না ব্যাংকটির চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর। কিন্তু ৮ বছর পর দেওয়া চার্জশিটে ৫৯টি মামলার মধ্যে ৫৮টি চার্জশিটেই আসামি হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু

সামিট জানিয়েছে, ধীরে ধীরে সরবরাহ বাড়িয়ে ১৫ আগস্ট রাত ২টার দিকে টার্মিনালের পূর্ণ সক্ষমতা অনুযায়ী প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষে কাজ চলছে।

১৪ ঘণ্টা আগে

চট্টগ্রাম বন্দরের জলসীমায় ২ জাহাজের সংঘর্ষ

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সি স্পাইকের সব কার্গো ট্যাংক অক্ষত আছে। কোনো ট্যাংকে পানি ঢোকেনি। জাহাজ থেকে তেল নিঃসরণের ঘটনাও ঘটেনি। তবে সংঘর্ষে জাহাজটির ইঞ্জিনকক্ষের বাঁ পাশের পেছনের দিকে প্রায় এক বর্গমিটার ফাটল সৃষ্টি হয়েছে। ওই ফাটল দিয়ে পানি ঢোকার পর জাহাজটিতে সাময়িক বিদ্যুৎ-বিপর্যয় ঘটে।

১৫ ঘণ্টা আগে

মানবিক বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: সমাজকল্যাণমন্ত্রী

এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘প্রেসক্লাবের অধীনে একটি “সাংস্কৃতিক একাডেমি” বা “শিশু বিকাশ কেন্দ্র” গঠন করা উচিত। যেখানে শিশুরা পড়াশোনার পাশাপাশি গান, নাচ, আবৃত্তি, ছবি আঁকা এবং গল্প বলার মতো সৃজনশীল কাজগুলো শিখতে পারবে।’

১৭ ঘণ্টা আগে

একযোগে ৪৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানো হয়েছে।

১ দিন আগে