প্রতিবেদক, রাজনীতি ডটকম

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট জেল হাজতে আটক রাখার নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে চারটায় সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক আলমগীর হোসেন এ নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক জামশেদ আলম।
শনিবার বিকেল ৪টা ১০মিনিটের দিকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে তাকে আদালতে তোলা হয়। বিকেল সাড়ে চারটার দিকে আদালতে শুনানি শেষে তাকে জেল হাজতে নিয়ে যাওয়া হয়।
এর আগে আদালত প্রাঙ্গণে এসময় সাবেক এই বিচারপতি লক্ষ্য করে ডিম-জুতা নিক্ষেপ ও কিল ঘুষি মারতে থাকেন বিক্ষুব্ধ জনতা।
এ ব্যাপারে সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক জামশেদ আলম সাংবাদিকদের বলেন, আসামী এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে ৫৪ ধারায় গ্রেফতার করে আদালতে প্রেরণ করে কানাইঘাট থানা পুলিশ। ঢাকাসহ বিভিন্ন জায়গায় দায়ের করা মামলায় এজহারভূক্ত আসামী হওয়ায় আদালত তাকে জেলহাজতে আটক রাখার নির্দেশ দেন। আসামির পক্ষে কোনো আইনজীবী আদালতে ছিলেন না বলেও তিনি জানান।
তিনি বলেন, আসামি সাবেক বিচারপতি হওয়ায় বিজ্ঞ আদালত জেলকোড অনুসারে সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
জামশেদ বলেন, আসামী আদালতকে জানিয়েছেন তিনি শারীরিকভাবে অসুস্থ। আদালত এই বিষয়টি আমলে নিয়ে জেলকোড অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এর আগে শুক্রবার (২৩ আগস্ট) রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি। পরে শনিবার ভোরের দিকে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিরোধী দলের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের বিরোধী দল মাঝে মাঝেই সংস্কারের কথা বলেন। জুলাই সনদের কথা বলেন। ওনারা শুধু সেই সংস্কারের কথা বলেন, যেই সংস্কার ওনাদেরকে ক্ষমতার ভাগ দেবে। ওনারা স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে একদিনও আজ পর্যন্ত কথা বলেননি”
৪ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৯৩ জন। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৬১৯ জন।
৪ ঘণ্টা আগে
শনিবার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষর করেন।
৫ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজস্ব আদায়ের বড় সংকট নীতিগত পর্যায়েই রয়েছে। তাই এনবিআরের নীতি নির্ধারণ ও বাস্তবায়নের দায়িত্ব পৃথক করে বিশেষজ্ঞদের মাধ্যমে নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন।
৫ ঘণ্টা আগে