প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর বিভিন্ন থানার পৃথক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৯ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন।
গ্রেফতার দেখানো অন্য আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, দেশ টিভির ব্যাবস্থাপনা সম্পাদক আরিফ হাসান, সাংবাদিক ফারজানা রুপা, শাকিল আহমেদ ও পল্লবী থানার ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালেক।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতে সরকারি কৌসুলি (পিপি) এডভোকেট ওমর ফারুক ফারুকী এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিন সকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর রাজধানীর পৃথক পৃথক থানার মামলায় তাদের গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তারা। এসময় রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারকী গ্রেফতার দেখানোর আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। পরে বিচারক আদেশ দেন।
মামলাগুলোর মধ্যে রাজধানীর যাত্রাবাড়ী থানার ৩টি ও সূত্রাপুর থানার ১টি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, যাত্রাবাড়ী থানার ২ মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, যাত্রাবাড়ী থানার ১টি মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, যাত্রাবাড়ী থানার ৩ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মিরপুর মডেল থানার ১ মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, মিরপুর থানার ১ মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, কোতোয়ালি থানার ১ মামলায় দেশ টিভির ব্যাবস্থাপনা সম্পাদক আরিফ হাসান, মিরপুর থানার ১ মামলায় সাংবাদিক ফারজানা রুপা, মিরপুর থানার ১ মামলায় শাকিল আহমেদ, হাতিরঝিল থানার ১ মামলায় পল্লবী থানার ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালেককে গ্রেফতার দেখানো হয়।

গবেষণায় দেখা গেছে, পুরো উৎপাদন ব্যবস্থা অর্গানিক ফ্রি-রেঞ্জ হলে বছরে প্রায় ২৩ লাখ ১৬ হাজার টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য (tCO2e) গ্রিনহাউস গ্যাস নির্গত হবে।
১৮ ঘণ্টা আগে
সমস্যা সমাধানে ব্যবসায়ীরা আশাবাদী মন্তব্য করে বিটিএম সভাপতি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বুঝার চেষ্টা করছেন। বিদ্যমান অবস্থায় সরকারের যে মনোযোগ পাওয়া যাচ্ছে তা গেলো ১৭ বছর পাওয়া গেলে বর্তমানের দুরবস্থা হতো না।’
১৯ ঘণ্টা আগে
কয়েকজন ব্যক্তির দায়ের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রায় দেন যে, সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাদের গ্রেপ্তার, শ্যোন অ্যারেস্ট বা কোনোভাবে হয়রানি করা যাবে না। একইসাথে আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও নিপীড়ন করা কেন আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না
১৯ ঘণ্টা আগে
একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করতে বলেছেন আদালত।
২০ ঘণ্টা আগে