ডেস্ক, রাজনীতি ডটকম

মালদ্বীপের রাজধানী মালের পার্শ্ববর্তী শহর হুলহুমালেতে এক নেপালি নারীকে ছুরিকাঘাতের ঘটনায় এক বাংলাদেশি তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মালদ্বীপের স্থানীয় গণমাধ্যম সান এমভির খবরে বলা হয়েছে, গ্রেপ্তার বাংলাদেশি তরুণের নাম জাহাঙ্গীর মিয়া (২৫)। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় হুলহুমালের দ্বিতীয় ফেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটি ঘটে শনিবার দুপুর ১টার দিকে হুলহুমালে শহরের প্রথম ফেজে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত নেপালি নারীকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পুলিশ।
পরে অধিকতর তদন্তের জন্য সন্দেহভাজন ব্যক্তি হিসেবে বাংলাদেশি যুবককে শনাক্ত করা হয়। পরে তাকে ঘটনার মূল অভিযুক্ত হিসেবে সন্ধ্যায় হুলহুমালের দ্বিতীয় ফেজ এলাকা থেকে গ্রেপ্তার দেখানো হয়।
এ ঘটনায় পুরো পরিস্থিতি বিশ্লেষণের জন্য সক্রিয়ভাবে মামলাটি আরও তদন্ত করছে মালদ্বীপ পুলিশ সার্ভিস।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৩ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৩ ঘণ্টা আগে
মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও
৩ ঘণ্টা আগে