ঢাকায় ধর্ষণবিরোধী আন্দোলনে হামলা, জড়িতদের বিচার দাবি

ডেস্ক, রাজনীতি ডটকম

ঢাকায় ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ মঞ্চের  ধর্ষণবিরোধী গণপদযাত্রা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচিতে গতকাল পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র। গতকাল মঙ্গলবার সংগঠনের সভাপতি সীমা দত্ত ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী এক বিবৃতিতে হামলার প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিচার দাবি করেছেন।

দোষীদের শাস্তি দাবি করে তারা বলেন, ‘সারাদেশে অব্যাহতভাবে নারী নিপীড়ন, ধর্ষণের ঘটনায় দেশের মানুষ বিচার ও নিরাপদ পরিবেশের দাবিতে রাজপথে নেমেছে। চলমান এই আন্দোলনের ধারাবাহিকতায় আজকের পদযাত্রা কর্মসূচিতে পুলিশ শিক্ষার্থীদের ওপর আক্রমণ করেছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে নারীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। কিন্তু আমরা দেখতে পেলাম গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সেই নারীরাই হামলার শিকার হলো। এই ন্যাক্কারজনক হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’

‘একই সাথে আমরা বলতে চাই জুলাই গণঅভ্যুত্থানে নারীরা বীরত্বের সাথে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। অসংখ্য ছাত্র-ছাত্রী-নারী-শিশু প্রাণ দিয়েছেন বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে। নারী -পুরুষ কাঁধে কাঁধ  মিলিয়ে গণঅভ্যুত্থানে লড়াই করেছে। তখন আমরা দেখিনি যে কোনো নারী আক্রান্ত হয়েছেন। অথচ পরবর্তী সময়ে নারীর প্রতি মোরাল পুলিশিং, মব ভায়োলেন্স এর ঘটনা ঘটছে। ঘরে-বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা অন্তর্বর্তীকালীন সরকার এ দায় এড়াতে পারেন না।’

সর্বোপরি আমরা বলতে চাই আজকের এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। দেশে চলমান নারীর ওপর নিপীড়ন ধর্ষণের ঘটনার সাথে জড়িতদের বিশেষ ট্রাইবুনালে বিচারিক প্রক্রিয়া দ্রুত পরিচালনা করে অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিক্টিমস অব টর্চার-২০২৬’ উপলক্ষে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

১০ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই: মাহ্‌দী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোট ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন। আজ শুক্রবার দুপুরে বেইজিংয়ের তিয়াওইউথাই হোটেলে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য তুলে ধরেন।

১২ ঘণ্টা আগে

একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাকের যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা বা দালিলিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের পর রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে সীমান্তে এ ধরনের তৎপরতা প্রদর্শনের চেষ্টা করা হয়ে থাকতে পা

১৩ ঘণ্টা আগে

সরকারের উদ্দেশ্য ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, নগরবাসী সচেতন হয়ে নিজ বাসাবাড়ি, আঙিনা, ছাদ ও ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি ছাদ, আঙিনা কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি দ্রুত ফেলে দেওয়ারও আহ্বান জানান।

১৩ ঘণ্টা আগে