এবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন শিমুল ভুঁইয়া

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুনের উদ্দেশ্য অপহরণের মামলায় গ্রেপ্তার শিলাস্তি রহমান, তানভীর ভুঁইয়ার পর শিমুল ভুইঁয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুইঁয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন।

বুধবার (৫ জুন) রিমান্ড শেষে আসামি শিমুল ভুইঁয়াকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান। শিমুল ভুঁইয়া স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত তার জবানবন্দি রেকর্ড করছেন।

এ মামলায় শিমুল ভুইঁয়া, তানভীর ভুইঁয়া ও সিলিস্তা রহমান প্রথম দফায় ৮ দিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ডে ছিলেন। সোমবার শিলাস্তি রহমান এবং মঙ্গলবার তানভীর ভুঁইয়া একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গত ২২ মে আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

একযোগে ৪৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানো হয়েছে।

১২ ঘণ্টা আগে

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যেই নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। শেষ হয়েছে অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও। এটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়াবে। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে।

১৫ ঘণ্টা আগে

রবিউল আউয়ালের চাঁদের দেখা মেলেনি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবি

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ আগস্ট পালন করা হবে ঈদে মিলাদুন্নবি। বাংলাদেশে দিনটি সরকারি ছুটি।

১ দিন আগে

১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন শুরুর প্রস্তাব, ক্লাস শুরু ১২ নভেম্বর

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ১ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপের আবেদন গ্রহণ শুরুর প্রস্তাব করা হয়েছে।

১ দিন আগে