চট্টগ্রামের পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চট্টগ্রাম মহানগর পুলিশের (প্রসিকিউশন শাখা) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কামরুল হাসান ও তার স্ত্রী সায়মা বেগমের জ্ঞাত আয় বহির্ভূত প্রায় সাড়ে ১১ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক এবং অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৯ জুলাই) চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাজী সানোয়ার আহমেদ লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন।

পিপি সানোয়ার আহমেদ লাভলু জানান, ঘুষ দুর্নীতির মাধ্যমে এডিসি কামরুল হাসানের অর্জন করা ৯ কোটি ৭৩ লাখ ২২ হাজার ৪৪ টাকা এবং তার স্ত্রী সায়মা বেগমের ১ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ১৮৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক এবং অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে, তাদের এই সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার আদেশ চেয়ে আদালতে আবেদন করেন অনুসন্ধান কর্মকর্তা দুদক, চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক এমরান হোসেন। আদালত আবেদন মঞ্জুর করে আজ আদেশ প্রদান করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৭ ধরনের মামলায় মধ্যস্থতার ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস

আইনগুলো হলো— পারিবারিক আদালত আইন, ২০২৩; পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩; যৌতুক নিরোধ আইন, ২০১৮; নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০; দণ্ডবিধি, ১৮৬০; সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১।

৩ ঘণ্টা আগে

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বুধবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পরিস্থিতি সামাল দিতে বিকল্প উপায়ে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে।

৩ ঘণ্টা আগে

সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ: ইসলামী ব্যাংকের কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ইসলামী ব্যাংকের ওই কর্মকর্তার নাম মোহাম্মদ ইয়াসীন আলী। তিনি ব্যাংকটির ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। গতকাল মঙ্গলবার তাকে সাময়িক বরখাস্ত করে ব্যাংকের ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করা হয়েছে।

৪ ঘণ্টা আগে

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর

বুধবার (১২ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

৪ ঘণ্টা আগে