নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. মহসিন (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ জুন) সকালে সিআই খোলা মোড় এলাকার ডিএনডি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক। মহসিন সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকার ৫ নম্বর রোডের ব্যবসায়ী মুজিবুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে ডিএনডি খাল থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে এসে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশটি থানায় নিয়ে আসা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বলেন, প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্যে লাশটি নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানো হয়েছে।
১৭ ঘণ্টা আগে
হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যেই নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। শেষ হয়েছে অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও। এটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়াবে। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে।
২০ ঘণ্টা আগে
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ আগস্ট পালন করা হবে ঈদে মিলাদুন্নবি। বাংলাদেশে দিনটি সরকারি ছুটি।
১ দিন আগে
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ১ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপের আবেদন গ্রহণ শুরুর প্রস্তাব করা হয়েছে।
১ দিন আগে